Relationship Advice

তাপসীর সুখী দাম্পত্য জীবনের রহস্য কী? বিয়ের দু’বছরের মাথায় জানালেন অভিনেত্রী

ভারতীয় ব্যাডমিন্টন দলের ডাবল্‌স কোচ মাথিয়াস বো-কে বিয়ে করেন তাপসী পন্নু। একেবারেই ভারতীয় রীতি মেনে বিয়ে অনুষ্ঠান সারেন তিনি। দু’বছরের বিবাহিত জীবন নিয়ে বেশ খুশি তাপসী। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন তাঁর সুখী দাম্পত্য জীবনের মূল রহস্য কী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১৫:৪৮
তাপসীর সুখী দাম্পত্যের রহস্য কী?

তাপসীর সুখী দাম্পত্যের রহস্য কী? ছবি: সংগৃহীত।

প্রায় ১০ বছরের প্রেম। তার পর পছন্দের মানুষকে বিয়ে করেন অভিনেত্রী তাপসী পন্নু। সালটা ২০২৪। ভারতীয় ব্যাডমিন্টন দলের ডাবল্‌স কোচ মাথিয়াস বো-কে বিয়ে করেন তাপসী। একেবারেই ভারতীয় রীতি মেনে বিয়ে অনুষ্ঠান সারেন তিনি। দু’বছরের বিবাহিত জীবন নিয়ে বেশ খুশি তাপসী। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন তাঁর সুখী দাম্পত্য জীবনের মূল রহস্য কী।

Advertisement

বিয়ের পর তাপসীর জীবনে বিরাট কোনও পরিবর্তন আসেনি। অভিনেত্রী বলেন, ‘‘মাথিয়াস কখনও আমার উপর সম্পর্কের বোঝা চাপিয়ে দেয়নি। আমি মাঝে মাঝে ভুলেই যাই যে আমি বিবাহিত।’’ তাপসীর মতে, তিনি স্বামীর কাছে একটাই শর্ত রেখেছিলেন যে, তাঁদের সম্পর্ক যেন আগের মতোই থাকে সব সময়ে। জীবনসঙ্গী কোন দেশের মানুষ তা নিয়ে বেশি ভাবেননি তাপসী। তাঁর কাছে যা বেশি গুরুত্বপূর্ণ ছিল তা হল মানুষটির সঙ্গে তাঁর নিজের মানসিক বোঝাপড়া কেমন হবে। তাপসীর মতে, তিনি বিয়ের পরেও কোনও রকম মানসিক চাপ বা বাধ্যবাধকতা অনুভব করেননি কখনও।শ্ব

স্বামী মাথিয়াস বো-এর সঙ্গে তাপসী।

স্বামী মাথিয়াস বো-এর সঙ্গে তাপসী। ছবি: সংগৃহীত।

তাপসী বলেন, তিনি হুট করে বিয়ের সিদ্ধান্ত নেননি। বিয়ের আগে মাথিয়াসের সঙ্গে বেশ অনেক ব‌ছর সময় কাটান তিনি। তখনই তাপসী বুঝতে পারেন তাঁরা একে অপরের জন্য ভাল সঙ্গী হয়ে উঠতে পারেন। সেই সব ভেবেচিন্তেই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।

তাপসীর দাবি তিনি বিয়ের ব্যাপারে বেশ খানিক পুরনো পন্থী। বিয়ে মানে সেটা যে সারা জীবনের বন্ধন, তাতেই আস্থা রাখেন তাপসী। পাশাপাশি অভিনেত্রী এ-ও জানান, জীবনসঙ্গী হিসাবে তিনি এমন কাউকে চাননি, যিনি তাঁর কথায় উঠবেন-বসবেন। মাথিয়াসের সঙ্গে তাঁর সম্পর্ক সুদীর্ঘ চলার কারণ, তাঁরা দু’জনেই বাস্তববাদী।

Advertisement
আরও পড়ুন