men

Men’s Assumption about Women: সারা দিন কি টাকা নিয়েই ভাবেন মেয়েরা? কী অনুমান পুরুষদের

অনেক পুরুষই মহিলাদের ভাবনার তল খুঁজে পান না। চেষ্টা করেন। কিন্তু তা সব সময়ে সফল হয় না। তবে পুরুষেরা অনুমান করে নেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ জুন ২০২২ ২০:৫০
মহিলাদের ভাবনার কোনও তল খুঁজে পান না বহু পুরুষ।

মহিলাদের ভাবনার কোনও তল খুঁজে পান না বহু পুরুষ। ছবি: সংগৃহীত

মেয়েরা সারা দিনে কী নিয়ে ভাবনাচিন্তা করেন, তা জানার কৌতূহল রয়েছে বহু পুরুষের। মহিলাদের ভাবনার কোনও তল খুঁজে পান না বহু পুরুষ। চেষ্টা করেন। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই সে চেষ্টা সফল হয় না। প্রকৃত ভাবনার খোঁজ না পেলেও অনুমান করে নিতে ক্ষতি কী! পুরুষরা সেই কাজটিই করেন। অনুমান করে নেন। তাঁরা ধরেই নেন গুটি কয়েক চিন্তার মধ্যে নিজেদের ডুবিয়ে রাখেন মহিলারা।

মহিলাদের ভাবনা নিয়ে কী অনুমান করে থাকেন পুরুষরা?

Advertisement

আরামে থাকার কথা

পুরুষরা মনে করেন, মহিলারা সারা দিন নিজেরা কী ভাবে স্বস্তিতে থাকবেন, সে কথাই ভাবেন। কাজ সেরে বাড়ি ফিরে অন্তর্বাস ছেড়ে, স্নান করে কখন ওটিটি দেখবেন, তা ভাবেন মহিলারা। এমনও অনুমান পুরুষদের।

যৌনতার কথা

একাংশ পুরুষ ভাবে, মহিলারা সারা দিন যৌনতার কথাই ভেবে চলেন। এমনকি, দিবাস্বপ্নও দেখে থাকেন তা নিয়ে।

অর্থনৈতিক সমস্যা

মহিলারা টাকা-পয়সা নিয়েও চিন্তা করেন বলে অনুমান করেন পুরুষেরা। কী ভাবে টাকা জমাবেন, তা কোন খাতে খরচ করবেন, তা নিয়ে ভেবে থাকেন মহিলারা। এমনও ধারণা কিছু পুরুষের।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন