cooking tips

চিকেন পকোড়া ভাজার তেল আবারও ব্যবহার করবেন? ১ মিনিটেই তেল পরিষ্কার করার কৌশল জেনে নিন

তেল না ছেঁকেই কিন্তু খুব সহজেই আপনি পোড়া তেল আবার ব্যবহারের যোগ্য করে তুলতে পারেন। হেঁশেলের একটি উপাদান দিয়েই সমস্যার সমাধান করতে পারেন। জেনে নিন, কী ভাবে করবেন মুশকিল আসান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১৭:৫১
ভাজাভুজির তেল পরিষ্কার করবেন কী করে?

ভাজাভুজির তেল পরিষ্কার করবেন কী করে? ছবি: শাটারস্টক।

বর্ষাকাল মানেই ভাজাভুজির মরসুম। সন্ধ্যা হলেই চায়ের সঙ্গে মুখরোচক ‘টা’ খাওয়ার ইচ্ছে জাগে মনে। এই সময় বাড়িতে নিত্যদিন কোনও না কোনও ভাজাভুজি হয়েই থাকে। খেতে ভাল লাগলেও সমস্যায় পড়তে হয় যখন পেঁয়াজি, ফিশ ফ্রাই, ডিমের চপ ভাজার পর তেলে ভাজাভুজির পোড়া অংশ ছড়িয়ে যায়। তখন নতুন করে কিছু ভাজতে গেলে সমস্যা হয়। পোড়া তেলকে কি আবার সহজেই ব্যবহারযোগ্য করা যায়?

Advertisement

পোড়া তেল দিনের পর দিন ব্যবহার করা ঠিক নয়। তবে এক দিনেই সেই তেল দিয়ে অন্য রান্না করা যেতেই পারে। তেল না ছেঁকেই কিন্তু খুব সহজেই আপনি পোড়া তেল আবার ব্যবহারের যোগ্য করে তুলতে পারেন। হেঁশেলের একটি উপাদান দিয়েই সমস্যার সমাধান করতে পারেন। জেনে নিন, কী ভাবে করবেন মুশকিল আসান।

১) একটি পাত্রে দু’চামচ কর্নফ্লাওয়ার নিয়ে জল দিয়ে গুলে একটি পাতলা মিশ্রণ তৈরি করে রাখুন।

২) এ বার তেল ভর্তি কড়াইটি গ্যাসে গরম করে নিন।

৩) তেল গরম হয়ে গেলে ফুটন্ত তেলে কর্নফ্লাওয়ারের মিশ্রণটি ঢেলে দিন।

৪) এ বার খুন্তি দিয়ে নাড়াচাড়া করুন মিনিট দুয়েক।

৫) তার পরেই দেখবেন, তেলের ভিতর ছড়িয়ে-ছিটিয়ে থাকা দানাদার পোড়া অংশগুলি একটি জায়গায় জমতে শুরু করেছে।

৬) সমস্ত পোড়া অংশ এক জায়গায় জমা হয়ে গেলে হাতা দিয়ে তুলে ফেললেই মুশকিল আসান।

৭) তেল ব্যবহারযোগ্য হয়ে যাবে আবার।

Advertisement
আরও পড়ুন