cleaning hacks

কেবল জল বা সাবান দিয়ে পরিষ্কার করলে হবে না, বোতল জীবাণুমুক্ত করুন ৩ উপায়ে

চিকিৎসকদের মতে রোজ করতে পারলে খুব ভাল। তা যদি সম্ভব না হয় সপ্তাহে অন্তত এক দিন বোতল পরিষ্কার করতে হবে। প্লাস্টিকের বোতলে জল খাওয়া অনেকেই ত্যাগ করেছেন। পরিবর্তে স্টিল, কাচ বা তামার বোতলের ব্যবহার অনেক বেড়েছে। এই ধরনের বোতলগুলি পরিষ্কার করবেন কী ভাবে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১৯:৪৩
বোতল জীবাণুমুক্ত করুন সঠিক নিয়ম মেনে।

বোতল জীবাণুমুক্ত করুন সঠিক নিয়ম মেনে। ছবি: সংগৃহীত।

জলের বোতল প্রতি দিন পরিষ্কার করা হয় না। কিন্তু অনেক দিন জল রাখতে রাখতে বোতলের গায়ে একটি আস্তরণ পড়ে যায়। নোংরাও জমে। বোতল নিয়মিত পরিষ্কার না করলে সেগুলি ব্যাক্টেরিয়ার আঁতুড়ঘরে পরিণত হয়। সেই বোতলে জল খেলে পেটের সমস্যা, অ্যালার্জি, শ্বাসের সমস্যা, সংক্রমণের ঝুঁকি থাকে। তাই বাড়ির অন্যান্য জিনিস পরিষ্কার করার পাশাপাশি বোতলগুলিও পরিষ্কার রাখা প্রয়োজন। চিকিৎসকদের মতে রোজ করতে পারলে খুব ভাল, তা সম্ভব না হলে সপ্তাহে অন্তত এক দিন বোতল পরিষ্কার করতে হবে। প্লাস্টিকের বোতলে জল খাওয়া অনেকেই ত্যাগ করেছেন। পরিবর্তে স্টিল, কাচ বা তামার বোতলের ব্যবহার অনেক বেড়েছে। এই ধরনের বোতলগুলি পরিষ্কার করবেন কী ভাবে?

Advertisement

ভিনিগার এবং সলিউশন

প্রায় প্রত্যেকের হেঁশেলেই ভিনিগার থাকে। দোকান থেকে সলিউশন কিনে এনে ভিনিগারের সঙ্গে মিশিয়ে বোতলে ভরে রাখুন। ভাল হয়, যদি আগের রাতেই এই মিশ্রণটি বোতলে দিয়ে রাখেন। ভিনিগার বোতলের দুর্গন্ধ ময়লা এবং জীবাণু নষ্ট করে। বোতল ব্যবহারের আগে গরম জলে ভাল করে ধুয়ে নিতে হবে। নয়তো জল থেকে ভিনিগার এবং সলিউশনের গন্ধ বেরোতে পারে।

বেকিং সোডা

রান্নায় ব্যবহার করা থেকে বোতল পরিষ্কার— সবেতেই বেকিং সোডার ভূমিকা রয়েছে। বেকিং সোডার সঙ্গে লেবুর রস এবং অল্প জল মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। মিশ্রণটি বোতলে ভরে ২০-২৫ মিনিট রাখুন। ধোয়ার আগে ভাল করে ঝাঁকিয়ে নিন। তার পর ধুয়ে ফেলুন। সপ্তাহে এক বার পরিষ্কার করলে অনেক দিন দুর্গন্ধ হওয়ার ভয় থাকে না।

গরম জল এবং তরল সাবান

জলের বোতল পরিষ্কার করার অন্যতম উপায় হল গরম জল ব্যবহার করা। তবে গরম জলের সঙ্গে তরল সাবান মিশিয়ে নিলে বোতল বেশি ভাল পরিষ্কার হবে। গরম জলের সঙ্গে কয়েক ফোঁটা তরল সাবান এবং নুন মিশিয়ে নিন। বোতল ভাল পরিষ্কার হবে।

Advertisement
আরও পড়ুন