kitchen hacks

আমের আচার বছর খানেক ভাল থাকবে, বানানোর সময় শুধু ৫টি ভুল এড়িয়ে চলতে হবে

আমের আচার বনালেই হবে না, এমনভাবে বানাতে হবে, সংরক্ষণ করতে হবে যাতে বছর ভর ভাল থাকে সেই আচার। জেনে নিন আমের আচার বানানোর সময় কোন ভুলগুলি এড়িয়ে চললে আচার দীর্ঘ দিন ভাল থাকবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ২০:০৫
আমের আচার বছর খানেক ভাল রাখবেন কী করে?

আমের আচার বছর খানেক ভাল রাখবেন কী করে? ছবি: সংগৃহীত।

আমের আচার খেতে ভালবাসেন না, এ রকম মানুষ পাওয়া মুশকিল। রুটি-পরোটার সঙ্গে আচারের একটু স্বাদ অন্য মাত্রা এনে দেয়। আবার আচার দিয়ে যদি মুড়ি মাখেন, তার স্বাদেও কিন্তু জিভে জল আসতে বাধ্য। আচার বানানোয় ঠাকুমা-দিদিমারা ছিলেন সিদ্ধহস্ত। মোটামুটি সব বাড়িতেই খোঁজ করলে আমের রকমারি আচার মিলতই। সেই আচারের যা অপূর্ব স্বাদ! অনেক স্মৃতি উস্কে দেওয়া সেই রকম আচার বাড়িতে বানাতে চান? শুধু আচার বনালেই হবে না, এমনভাবে বানাতে হবে, সংরক্ষণ করতে হবে যাতে বছরভর ভাল থাকে সেই আচার। জেনে নিন আমের আচার বানানোর সময় কোন ভুলগুলি এড়িয়ে চললে আচার দীর্ঘ দিন ভাল থাকবে।

Advertisement

১) আমের আচার বানানোর সময় আমগুলি ধুয়ে খুব ভাল করে শুকিয়ে নিতে হবে। একেবারেই জল না থাকে সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। আমগুলি ভাল করে কেটে, রোদে শুকিয়ে তার পরে আচার বানাতে হবে।

২) আচার ভাল রাখার জন্য আচারে বেশি করে তেল ব্যবহার করুন। আচারের উপর তেলের আস্তরণ যেন থাকে। তেল আচারে বাতাস ঢুকতে বাধা দেয়। এতে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। সহজে ছত্রাক বাসা বাঁধতে পারে না। তাই আমের আচার বানানোর সময় তেলের বিষয় কার্পণ্য করলে হবে না।

৩) আচারের বয়ামটি কোথায় রাখছেন, সেটা দেখা ভীষণ জরুরি। ভিজে স্যাঁতসেঁতে জায়াগার পাশে ভুলেও আচারের শিশি রাখবেন না। শুকনো জায়গায় আচারের শিশিটি রাখলে দীর্ঘ দিন ভল থাকবে।

৪) আচার কি প্লাস্টিকের পাত্রে রেখেছেন? তা হলে এখনই বদলে কাচের বয়ামে রাখুন আচার। প্লাস্টিকের পাত্রে রাখলে বর্ষাতে আচার নষ্ট হয়ে যেতে পারে। কাচের পাত্রে ঢেলে রাখার আগে বয়ামটি ভাল করে ধুয়ে রোদে শুকিয়ে নিন।

৫) আচারের কৌটো ফ্রিজে রাখতে পারেন। তবে খাওয়ার সময় বার করলেও বেশি ক্ষণ বাইরে ফেলে রাখবেন না। তাতে আবার নষ্ট হয়ে যেতে পারে। আচার বার করার সময় চামচটি যেন ভিজে না থাকে সে বিষয় সতর্ক থাকুন। ভিজে চামচের কারণে আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে।

Advertisement
আরও পড়ুন