Viral Video

দড়ি ছিঁড়ে রাস্তায় ছুটল ষাঁড়, তরুণকে ফেলে টেনে নিয়ে গেল বেশ কয়েক ফুট! শিউরে ওঠা ভিডিয়ো প্রকাশ্যে

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার মাঝখানে একটি ষাঁড়ের মুখে দড়ি পরিয়ে তাঁকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন কয়েক জন তরুণ। হাত ফস্কে ষাঁড়টি দড়িসমেত রাস্তায় ছুটতে শুরু করে। তাকে ধরার জন্য পিছনে দৌড়ে যান এক তরুণ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১৮:৪০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাস্তায় ঘুরে বেড়ানো ষাঁড় এমনিতেই বিপজ্জনক। যখন-তখন আক্রমণ করে বসলে রেহাই থাকে না পথচারীদের। আবার দড়ি দিয়ে বেঁধে রাস্তায় নিয়ে যাওয়ার সময়ও ষাঁড় খেপে উঠে মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। দড়ি ছিঁড়ে রাস্তায় তাণ্ডব চালাল প্রাণীটি। কয়েক জন তরুণ মিলেও তাকে ধরে রাখতে পারলেন না। ষাঁড়-মানুষের দড়ি টানাটানির একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি কবে, কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে সে বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তায় মাঝখানে একটি ষাঁড়ের মুখে দড়ি পরিয়ে তাঁকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন কয়েক জন তরুণ। হাত ফস্কে ষাঁড়টি দড়িসমেত রাস্তায় ছুটতে শুরু করে। তাকে ধরার জন্য পিছনে দৌড়ে যান এক তরুণ। দুর্ভাগ্যবশত ষাঁড়ের দড়িটি তাঁর পায়ে জড়িয়ে যায়। তরুণও উল্টে রাস্তায় পড়ে যান। পড়ে যেতেই তাঁকে পদাঘাত করে প্রাণীটি। এর পর ষাঁড়টি জোরে ছুটতে শুরু করে। মাটিতে পড়ে থাকা তরুণকে টেনে নিয়ে যেতে শুরু করে। ষাঁড়টি তরুণকে যে ভাবে মাটিতে টেনে নিয়ে যায় তা দেখে ভয়ে শিউরে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারী। রাস্তায় ঘষে ঘষে কয়েক মিটার এগিয়ে যাওয়ার পর বাকিরা ছুটে আসেন ষাঁড়টিকে আটকাতে। বলশালী প্রাণীটিকে দড়ি ধরে টেনে রাখতে হিমশিম খেতে থাকেন তাগড়াই চেহারার তরুণেরাও। সেই ভিডিয়োটিই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

ভিডিয়োটি ইনস্টাগ্রামে ‘হাসিব_ভাট্টি’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা কয়েক লক্ষ বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। এক লক্ষ নেটাগরিক লাইক করেছেন তাতে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘একটা দড়ি বাঁধা প্রাণীকে সামলাতেই এত জন লড়াই করছেন। ভাবুন ষাঁড়টি যদি খোলা থাকত তা হলে আরও কত কাণ্ড ঘটাত।’’

Advertisement
আরও পড়ুন