life Hacks

মিক্সি ধোয়ার পরেও মশলার গন্ধ যেতে চায় না? ৩ টোটকা জানলেই হবে মুশকিল আসান

মিক্সি ধোয়ার পর পুরোপুরি শুকনো না করেই তা ঢাকনা লাগিয়ে আলমারিতে তুলে রাখেন অনেকে। আর সেই কারণেই গন্ধ আরও বেড়ে যায়। কী ভাবে করবেন মুশকিল আসান?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৫
মিক্সির দুর্গন্ধ গায়েব হবে নিমেষে।

মিক্সির দুর্গন্ধ গায়েব হবে নিমেষে। ছবি: সংগৃহীত।

চটজলদি মশলা হোক কিংবা খুদের জন্য মিল্কশেক— বাড়িতে মিক্সি থাকলে অনেক সময়সাপেক্ষ কাজও চটজলদি হয়ে যায়। কিন্তু সমস্যা হল, সাবান দিয়ে মেজে ফেলার পরেও অনেক সময় তা থেকে মশলার গন্ধ যেতে চায় না। মিক্সি ধোয়ার পর পুরোপুরি শুকনো না করেই তা ঢাকনা লাগিয়ে আলমারিতে তুলে রাখেন অনেকে। আর সেই কারণেই গন্ধ আরও বেড়ে যায়। কী ভাবে করবেন মুশকিল আসান?

Advertisement

বেকিং সোডা

মিক্সি পরিষ্কার করার অন্যতম একটি ঘরোয়া টোটকা হল বেকিং সোডা। গরম জলে বেকিং সোডা মিশিয়ে মিক্সির জারে ঢেলে কিছু ক্ষণ রেখে দিন। মিনিট দশেক পরে একটি ব্রাশ দিয়ে ঘষে নিন। দাগ এবং দুর্গন্ধ, দুই-ই চলে যাবে।

ভিনিগার

হেঁশেলের উপকারী জিনিস হল ভিনিগার। বেসিন থেকে জলের কল পরিষ্কার করা— ভিনিগারের ব্যবহার বহুমুখী। মিক্সি পরিষ্কারেও ভিনিগার ব্যবহার করতে পারেন। ভিনিগার, লেবুর রস, নুন একসঙ্গে মিশিয়ে মিশ্রণটি মিক্সির মধ্যে দিয়ে ঝাঁকিয়ে নিন। তার পর কিছু ক্ষণ রেখে ধুয়ে নিন। নিমেষে মিক্সি হয়ে উঠবে চকচকে, গন্ধও গায়েব হয়ে যাবে।

পাতিলেবুর খোসা

দ্রুত ময়লা আর জীবাণু তাড়াতে পাতিলেবুর খোসার জুড়ি মেলা ভার। মিক্সি পরিষ্কার করতে লেবুর খোসা কাজে আসতে পারে। মিক্সির জারটি প্রথমে গরম জলে ধুয়ে নিন। তার পর লেবুর খোসা দিয়ে মিক্সির ভিতরটি ভাল করে ঘষে নিন। এতে শুধু মিক্সির দাগ নয়, গন্ধও চলে যাবে।

Advertisement
আরও পড়ুন