Strawberry Cleaning Tips

স্যালাডে বা ফলের বাটিতে স্ট্রবেরি রাখছেন, কিন্তু ক্ষতি হচ্ছে অজান্তেই! খাওয়ার আগে ছোট্ট ধাপটি ভুলবেন না

স্ট্রবেরিতে খুব সহজে কীটনাশক প্রবেশ করে। কেবল জলে এক বার ধুয়ে নিলে রাসায়নিকের অবশিষ্টাংশ উধাও হয় না। তাই স্ট্রবেরি ধোয়ার সঠিক দ্রবণ তৈরি করা খুবই জরুরি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১০
স্ট্রবেরি খাওয়ার স্বাস্থ্যকর নিয়ম জেনে নিন।

স্ট্রবেরি খাওয়ার স্বাস্থ্যকর নিয়ম জেনে নিন। ছবি: সংগৃহীত।

বিদেশি ফল। অথচ স্ট্রবেরির স্বাদের সঙ্গে খুবই পরিচিত বাঙালিরা। কখনও আইসক্রিমে, কখনও বা স্যালাডে, কখনও আবার লজেন্সে— অনেকেই স্ট্রবেরির প্রতি দুর্বল। সাম্প্রতিক সময়ে আবার নতুন করে স্বাস্থ্যসচেতনদের দৌলতে রোজের ডায়েটেও প্রবেশ করছে এই ফল। এই ফলে রয়েছে উচ্চ পরিমাণে ভিটামিন সি, ডায়েটারি ফাইবার, ফাইটোকেমিক্যালস, অ্যান্টি-অক্সিড্যান্ট। গ্লাইসেমিক ইন্ডেক্সও কম এই মিষ্টি ফলে। কিন্তু যদি গোড়ায় গলদ রয়ে যায়, তা হলেই মুশকিল।

Advertisement

বাজার থেকে আনুন বা অনলাইনে কিনুন, স্ট্রবেরিতে খুব সহজে কীটনাশক প্রবেশ করে। কেবল জলে এক বার ধুয়ে নিলে রাসায়নিকের অবশিষ্টাংশ উধাও হয় না। তাই স্ট্রবেরি ধোয়ার সঠিক দ্রবণ তৈরি করা খুবই জরুরি। যাতে ধুলোময়লার পাশাপাশি কীটনাশকের লেশমাত্র না থাকে।

ডায়েটে থাকুক পরিষ্কার ও স্বাস্থ্যকর স্ট্রবেরি।

ডায়েটে থাকুক পরিষ্কার ও স্বাস্থ্যকর স্ট্রবেরি। ছবি: সংগৃহীত

ধাপে ধাপে শিখে নিন ফল ধোয়ার কৌশল

· একটি বড় পাত্রে ঠান্ডা জল ভরে রাখুন।

· ১ লিটার জল হলে তাতে এক টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে দিন।

· আলতো করে নাড়াচা়ড়া করে গুলিয়ে নিন।

· ডাঁটিসমেত স্ট্রবেরির থোকা সেই মিশ্রণে ডুবিয়ে রাখুন ১০-১৫ মিনিট। এই সময়ে ফলের পৃষ্ঠে লেগে থাকা ময়লা এবং কীটনাশক আলগা হতে শুরু করে।

· নোংরা জলসমেত সিঙ্কে ঢেলে দেবেন না। হাতে করে জল থেকে ফলগুলি তুলে নিন।

· একটি একটি করে কলের তলায় এনে পরিষ্কার জলে ধুয়ে ফেলুন। আঙুল দিয়ে আলতো চাপ দিলে আরও ভাল কাজ হবে।

· সঙ্গে সঙ্গে খেয়ে নিলে অসুবিধা নেই, কিন্তু সংরক্ষণ করতে চাইলে ভাল করে হাওয়ায় শুকিয়ে তবেই রাখবেন। নয়তো ফলগুলি পচে যাবে দ্রুত।

Advertisement
আরও পড়ুন