Pie Recipes

ঘরোয়া আড্ডায় কেক-পেস্ট্রিকে টক্কর দিচ্ছে ‘পাই’, বাঙালির হেঁশেলে তা তৈরি হচ্ছে বিশেষ কায়দায়

‘পাই’ এখন আর কেবল সাহেবদের খাবার নয়। বাঙালির পাতেও দিব্যি জায়গা করে নিয়েছে। জন্মদিনের পার্টি হোক বা সপ্তাহান্তের আড্ডা, কেক-পেস্ট্রির পাশাপাশি বাঙালিও এখন ‘পাই’ খেতে শিখে গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ১৮:৪১
Western Pies with a Modern Twist,  Unique Restaurant-Style Recipes to Try at Home

হরেক স্বাদের ‘পাই’ তৈরির রেসিপি রইল। ছবি: ফ্রিপিক।

উৎসব-অনুষ্ঠান হোক বা ঘরোয়া আড্ডা— কেক-পেস্ট্রি বা মিষ্টির পাশাপাশি ‘পাই’ খেতেও শিখে গিয়েছে বাঙালি। এই খাবারকে এখন আর কেবল সাহেবদের বলা যাবে না, নানা রেস্তরাঁতেও হরেক স্বাদের ‘পাই’ পাওয়া যায় এখন। আর তা বাঙালির পাতেও দিব্যি শোভা পায়। রেস্তরাঁর মতো করে যদি ‘পাই’ বানাতে হয়, তা হলে কিছু প্রণালী শিখে রাখতে হবে। নোনতা-মিষ্টি স্বাদের তিন রকম ‘পাই’ তৈরির পদ্ধতি রইল।

Advertisement

আপেল-খেজুরের পাই

আপেল-খেজুরের পাই

আপেল-খেজুরের পাই

আপেল ছোট ছোট টুকরো করে কেটে, বীজ ছাড়িয়ে নিন। একটি সসপ্যানে আপেলের টুকরো, অ্যাপেল সাইডার ভিনিগার এবং জল মিশিয়ে কম আঁচে বসিয়ে দিন। আপেল সেদ্ধ হয়ে গেলে নামিয়ে মিহি করে বেটে নিন। সামান্য দারচিনি ও এলাচের গুঁড়ো মিশিয়ে দিন। এ বার নন-স্টিক প্যানে এই মিশ্রণ সামান্য চিনি ও খেজুর বাটা দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না জ্যামের মতো হয়। তার পর নামিয়ে ঠান্ডা করে নিন। পাফ পেস্ট্রি শিট কিনে রাখুন। এর উপরে খানিকটা আপেলের জ্যাম দিয়ে উপরে আর একটা পেস্ট্রি শিট ঢাকা দিয়ে মুড়িয়ে নিন। এ বার উপরে ছুরি দিয়ে নানা রকম ডিজাইন করতে পারেন। প্রত্যেক পাইয়ের উপর ফেটানো ডিম দিয়ে ব্রাশ করুন। এর পর ২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি-হিট করা অভেনে এই পাই দিয়ে মুচমুচে করে বেক করে নিন।

চিকেন তন্দুরি পাই

চিকেন তন্দুরি পাই

চিকেন তন্দুরি পাই

পশ্চিমের পাইয়ের সঙ্গে এ দেশের স্বাদের ফিউশন। বিকেলের স্ন্যাক্স হিসেবে খুবই ভাল। হাড় ছাড়া চিকেন ছোট ছোট টুকরো করে নিয়ে তাতে টক দই, তন্দুরি মশলা, আদা-রসুন বাটা ও নুন দিয়ে ম্যারিনেট করে কড়াইয়ে রান্না করে নিন। নামানোর আগে সামান্য কসুরি মেথি ও মাখন দিন। বেকড পাই ক্রাস্টের ভিতরে তন্দুরি চিকেনের পুর ভরে উপর থেকে চিজ় গ্রেট করে ছড়িয়ে দিন। অভেনে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ১৫-২০ মিনিট বেক করে গরম-গরম পরিবেশন করুন।

চিংড়ি-চিজ়ের পাই

চিংড়ি-চিজ়ের পাই

চিংড়ি-চিজ়ের পাই

বাঙালির প্রিয় চিংড়ি মাছকে পাই-এর মোড়কে পরিবেশন করলে কেমন হয়? কুচো চিংড়ি নুন-হলুদ দিয়ে হালকা ভেজে রাখুন। কড়ায় পেঁয়াজ, টম্যাটো, কাঁচালঙ্কা কুচি ও সামান্য গরম মশলা দিয়ে চিংড়ি মাছের একটি শুকনো মাখা-মাখা পুর তৈরি করুন। পাই ক্রাস্টে এই চিংড়ির পুর দিয়ে উপর থেকে প্রচুর পরিমাণে চিজ় ও চিলি ফ্লেক্স ছড়িয়ে দিন। অভেনে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ২০ মিনিটের মতো বেক করে নিন।

Advertisement
আরও পড়ুন