Tiktok Star Khaby Lame

Khaby Lame: ২২ বছর বয়সে টিকটকে ২০ কোটি ফলোয়ার! কথা না বলেই ‘সুপারহিরো’, এ এক অন্য চার্লির গল্প

কোনও কথা না বলেই দর্শকের মুখে হাসি ফোটাচ্ছেন খাবি লেম।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ জুন ২০২২ ০৯:০৬
০১ ১২
অনেক সময়ই নিছক ঠাট্টা করে চার্লি চ্যাপলিনের সঙ্গে তাঁর তুলনা করা হয়। কারণ একটাই। দু’জনেই সাফল্যের শিখরে উঠেছেন কথা না বলে।

০২ ১২
খোসা না ছাড়িয়েও কলা খাওয়া যায়, বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে কলা কেটে নানা জটিল পদ্ধতিতে কলার সাদা অংশের খোঁজ অবশেষে মেলে— এ রকম প্রচুর ‘লাইফ হ্যাকস্’-এর ভিডিয়োয় নেটমাধ্যম ভর্তি।

০৩ ১২
এ সব ভিডিয়োতে খুব সহজ কাজ জটিল পদ্ধতিতে করা হয়। কিন্তু এই কাজগুলিই যদি সাধারণ ভাবে করা যায়? অতিমারিতে এমনই এক জন জটিল ‘লাইফ হ্যাকস্’-এর ভিডিয়োগুলি খুব সহজ ও সাধারণ পদ্ধতিতে করে দেখাতে শুরু করেন।

০৪ ১২
কোনও কথা না বলে শুধু মাত্র মুখভঙ্গিমার মাধ্যমে তিনি এমন মজার ভিডিয়ো বানিয়েই টিকটকে নিজের পরিচিতি বানিয়ে ফেলেন। বর্তমানে তাঁর অনুরাগীর সংখ্যা প্রায় ২০ কোটি।

০৫ ১২
চিনতে পারছেন এই ব্যক্তিকে? কখনও ঘরের ভিতর, কখনও বাড়ির রান্নাঘরে, কখনও বা ডাইনিং রুমে মজার ভিডিয়ো বানিয়ে সকলের মুখে হাসি ফুটিয়ে চলেছেন বিখ্যাত টিকটকার খাবি লেম।

০৬ ১২
চার্লি দি’অ্যামেলিও, যাঁর টিকটকে অনুরাগীর সংখ্যা  সর্বোচ্চ, তাঁকেও সম্প্রতি ছাপিয়ে গিয়েছেন খাবি। তাঁর প্রতিটি ভিডিয়ো হাস্যরসে পরিপূর্ণ হলেও তাঁর ব্যক্তিগত জীবনে জটিলতা ছিল প্রচুর।

০৭ ১২
এক বছর বয়সেই সেনেগাল থেকে পরিবার-সহ ইতালিতে চলে আসেন তিনি। ছোট থেকে ডিসলেক্সিয়া রোগে আক্রান্ত খাবি। স্কুল-কলেজের পড়াশোনা শেষ করতে পারেননি।

০৮ ১২
কখনও কারখানায়, কখনও হোটেলের কর্মী হিসাবে কাজ করতেন। মাসিক বেতন হাজার ডলারের বেশি ছিল না কখনই। তবে ২০২০ সালে তাঁকে চাকরি থেকে বের করে দেওয়া হয়।

০৯ ১২
তখনই তিনি সিদ্ধান্ত নেন, মজার ভিডিয়ো বানিয়েই নেটমাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করবেন। ভিডিয়ো বানানো শুরুও করলেন খাবি। প্রথম এক মাসে তাঁর ভিডিয়ো মাত্র ন’জন দেখতেন। সাবস্ক্রাইবারের সংখ্যাও ছিল মাত্র দুই।

১০ ১২
তবুও তিনি ভেঙে পড়েননি। নিয়মিত ভিডিয়ো বানিয়ে গিয়েছেন। ধীরে ধীরে বিপুল পরিমাণ দর্শকদের কাছে পৌঁছলেনও তিনি। এখন তাঁর অনুরাগীরা রয়েছেন বিশ্ব জুড়ে।

১১ ১২
এখন বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ অতিথি হিসাবে তাঁকে দেখা যায়। ইডি শীরান, লিয়োনেল মেসি প্রমুখ খ্যাতনামা ব্যক্তির সঙ্গে দেখাও করেছেন তিনি।

১২ ১২
সেনেগাল থেকে আসার পরেও তাঁর কাছে ইতালির নাগরিকত্ব ছিল না। ২০২২ সালের ২৪ জুন ইতালি সরকার খাবিকে নাগরিকত্ব দেয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি