Anushka Shetty Relationships

পরিচালক, অভিনেতার সঙ্গে বিয়ের গুঞ্জন থেকে ‘কর্মহীনা’! বাড়তি ওজনই কি কাল হল ‘বাহুবলী’র দেবসেনার?

২০০৫ সালে ‘সুপার’ নামে তেলুগু ভাষার একটি ছবির মাধ্যমে বড়পর্দায় পদার্পণ অনুষ্কা শেট্টির। তাঁর আসল নাম ছিল সুইটি। কিন্তু ছবির প্রযোজক এবং পরিচালকের সুইটি নামটি পছন্দ হয়নি। পরে এক গায়িকার নামেই নামকরণ করা হয় অভিনেত্রীর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৪:৩১
০১ ১৫
Anushka Shetty

বয়স চল্লিশের দোরগোড়া পার করে গিয়েছে। অভিনেত্রী তবুও ‘সিঙ্গল’। কখনও জনপ্রিয় দক্ষিণী অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছে, কখনও আবার ‘প্রেমিকের’ তালিকায় যোগ হয়েছে ক্রিকেটারের নাম। বর্তমানে পেশাজীবনেও নাকি প্রভাব পড়েছে ‘বাহুবলী’র দেবসেনা অনুষ্কা শেট্টির। ২০২০ সালের পর মাত্র তিনটি ছবি মুক্তি পেয়েছে তাঁর।

০২ ১৫
Anushka Shetty

১৯৮১ সালের নভেম্বরে কর্ণাটকে জন্ম অনুষ্কার। তাঁর আসল নাম অবশ্য সুইটি শেট্টি। বাবা-মা এবং দুই দাদার সঙ্গে থাকতেন তিনি। বেঙ্গালুরুর একটি কলেজ থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে স্নাতক হন অনুষ্কা। যোগব্যায়াম নিয়ে আলাদা ভাবে প্রশিক্ষণও নেন তিনি।

০৩ ১৫
Anushka Shetty

২০০৫ সালে ‘সুপার’ নামে তেলুগু ভাষার একটি ছবির মাধ্যমে বড়পর্দায় পদার্পণ অনুষ্কার। সেই সময়ই নাম পরিবর্তন হয় তাঁর। ছবির প্রযোজক এবং পরিচালকের সুইটি নামটি পছন্দ হয়নি। কিন্তু নাম পরিবর্তন করে কী রাখা হবে, সেই সিদ্ধান্ত নিতে পারছিলেন না।

Advertisement
০৪ ১৫
Anushka Shetty

‘সুপার’ ছবিতে অনুষ্কা মনচন্দা নামে এক গায়িকা গান গেয়েছিলেন। শোনা যায়, সেই মুহূর্তে অনুষ্কা নামটিই মাথায় আসে ছবিনির্মাতাদের। সুইটির নাম বদলে রাখা হয় অনুষ্কা। কম সময়ের মধ্যে তামিল এবং তেলুগু ইন্ডাস্ট্রির সর্বোচ্চ উপার্জনকারী অভিনেত্রীদের তালিকায় নাম লিখিয়ে ফেলেন অনুষ্কা।

০৫ ১৫
Anushka Shetty

২০০৯ সালে ‘অরুন্ধতী’ ছবিতে অনুষ্কার অভিনয় তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। বক্সঅফিসে তাঁর বেশ কয়েকটি ছবি বিপুল ব্যবসা করেছে। ‘বাহুবলী’ ফিল্ম সিরিজ়ে দেবসেনার চরিত্রে অনুষ্কার অভিনয় দর্শকমহলে প্রশংসার্হ হয়েছিল। দক্ষিণী চলচ্চিত্রজগতের ‘সম্রাজ্ঞী’র তকমা পেয়েছিলেন তিনি।

Advertisement
০৬ ১৫
Anushka Shetty

একাধিক দক্ষিণী ছবিতে প্রভাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে দেখা গিয়েছে অনুষ্কাকে। দুই তারকার অনবদ্য রসায়ন দর্শকের মনে ধরেছিল। কানাঘুষো শোনা যেতে থাকে, তাঁরা সম্পর্কে রয়েছেন। বিয়ের পিঁড়িতেও বসার জল্পনা শোনা যাচ্ছিল।

০৭ ১৫
Anushka Shetty

পরে প্রভাস এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, অনুষ্কার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক থাকলে তা প্রকাশ পেয়ে যেত। তাঁরা পরস্পরের ভাল বন্ধু মাত্র। পরে এক দক্ষিণী পরিচালকের সঙ্গেও নাম জড়িয়ে পড়েছিল অনুষ্কার।

Advertisement
০৮ ১৫
Anushka Shetty

২০২০ সালের দিকে গুঞ্জন উঠেছিল যে, দক্ষিণী পরিচালক প্রকাশ কোভেলামুদিকে বিয়ে করতে চলেছেন অনুষ্কা। ‘সাইজ় জ়িরো’ ছবির পরিচালক ছিলেন প্রকাশ। সেই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন অনুষ্কা।

০৯ ১৫
Anushka Shetty

জনশ্রুতি, ‘সাইজ় জ়িরো’ ছবির সেটেই প্রকাশের সঙ্গে অনুষ্কার বন্ধুত্ব গভীর হয়ে ওঠে। তাঁরা নাকি সম্পর্কেও জড়িয়ে পড়েছিলেন। পরিচালকের সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে মাতামাতি হতে অনুষ্কা এই খবরটিকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিলেন এবং তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কোনও রকম গুজব না ছড়ানোর অনুরোধ করেছিলেন।

১০ ১৫
Anushka Shetty

শোনা যায়, ভারতীয় এক ক্রিকেটারের সঙ্গে প্রেম করতেন অনুষ্কা। সম্পর্ককে পরিণতি দিতে বিয়ের সিদ্ধান্তও নাকি নিয়ে ফেলেছিলেন তাঁরা। ‘রহস্যময়’ ক্রিকেটারের নাম প্রকাশ্যে কখনও আসেনি। তবে, অনুষ্কা ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে থাকার জল্পনাকে অসত্য বলে উল্লেখ করেছিলেন।

১১ ১৫
Anushka Shetty

অনুষ্কার ঘনিষ্ঠ সূত্রে খবর, বহু বছর ধরে নায়িকাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল তাঁর পরিবার। অবশেষে বিয়েতে মত দিয়েছেন তিনি। চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা রয়েছে ‘বাহুবলী’র দেবসেনার। তবে, ব্যক্তিগত জীবন নিয়ে মুখে কুলুপ এঁটেই রয়েছেন অভিনেত্রী। তাঁর পেশাজীবনের লেখচিত্রও ক্রমশ নিম্নগামী হতে শুরু করেছে।

১২ ১৫
Anushka Shetty

একসময় এক বছরে আটটি ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে অনুষ্কাকে। কিন্তু ২০২০ সালের পর থেকে এখনও পর্যন্ত মাত্র তিনটি ছবি মুক্তি পেয়েছে তাঁর। একাংশের দাবি, পেশাজীবনের প্রতি একনিষ্ঠতাই অভিনেত্রীর কেরিয়ারের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে।

১৩ ১৫
Anushka Shetty

২০১৫ সালে ‘সাইজ় জ়িরো’ নামের একটি রোম্যান্টিক কমেডি ঘরানার ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন অনুষ্কা। চিত্রনাট্যের প্রয়োজনে ২০ কেজি ওজন বাড়িয়েছিলেন তিনি। কিন্তু পরে ওজন কমিয়ে ফেললেও আগের মতো শরীরী গঠন ফিরে পাননি। ওজন বেড়ে যাওয়ার কারণে অনুষ্কা কাজের সুযোগও কম পেতে শুরু করেন।

১৪ ১৫
Anushka Shetty

৪৪ বছরে পা দিয়েছেন অনুষ্কা। অধিকাংশের দাবি, বয়সের অঙ্কও তাঁর কেরিয়ারে পতনের কারণ। কানাঘুষো শোনা যাচ্ছে, বিয়ের পর সংসার নিয়েই নাকি নিজেকে ব্যস্ত রাখতে চান তিনি। সংসারযাপনের পথে যেন বাধা না সৃষ্টি হয় সে কারণেও নাকি ছবিনির্মাতারা তাঁকে অভিনয়ের প্রস্তাব দিচ্ছেন না। তবে, এই বিষয়ে অনুষ্কা এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

১৫ ১৫
Anushka Shetty Kathanar movie poster

চলতি বছরে ‘কাথানার’ নামে মালয়ালম ভাষার একটি ছবি মুক্তি পাওয়ার কথা। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যাবে অনুষ্কাকে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি