Kashmera Shah-Krushna Abhishek Love Story

এক রাত একসঙ্গে কাটিয়েই অভিনেতার প্রেমে হাবুডুবু! বিয়ে করতে বিবাহবিচ্ছেদ করেন কাশ্মীরা

সাময়িক ভাল লাগা ভেবে নিজের অনুভূতি এড়িয়ে গিয়েছিলেন কাশ্মীরা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারেন যে, নিজের অজান্তেই ক্রুষ্ণাকে ভালবেসে ফেলেছেন তিনি।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ ১০:৩৮
০১ ১৯
Kashmera Shah

কখনও বড় পর্দায়, কখনও বা টেলিভিশনের পর্দায়— নব্বইয়ের দশকের শেষ সময় থেকেই বলি ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতি তৈরি করে নিয়েছিলেন কাশ্মীরা শাহ। শুধু হিন্দি ছবিতেই নয়, মরাঠি, ভোজপুরি এমনকি তেলুগু ছবিতেও কাজ করেছেন তিনি।

০২ ১৯
Krushna Abhishek

মুম্বইয়ে কাজ করতে এসেই ক্রুষ্ণা অভিষেকের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন কাশ্মীরা। তাঁদের সম্পর্ক নিয়েও বলিপাড়ায় বহু দিন চর্চা হয়েছে। ক্রুষ্ণার সঙ্গে এক রাত কাটিয়েই নাকি তাঁর প্রেমে পড়ে গিয়েছিলেন অভিনেত্রী।

০৩ ১৯
Kashmera Shah

১৯৭১ সালের ২ ডিসেম্বর মুম্বইয়ে জন্ম কাশ্মীরার। সেখানেই স্কুল এবং কলেজের পড়াশোনা শেষ করেছেন তিনি। ১৬ বছর বয়স থেকে মডেলিংয়ের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন কাশ্মীরা।

Advertisement
০৪ ১৯
Kashmera Shah

মডেলিংকে কেরিয়ার হিসাবে বেছে নিয়ে এগিয়ে যাওয়ার সাত বছরের মধ্যেই মডেল হিসাবে নামডাক হয়ে যায় কাশ্মীরার। সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ীও হন তিনি। তার পরেই বড় পর্দায় পা রাখেন তিনি।

০৫ ১৯
Kashmera Shah

১৯৯৬ সালে একটি তেলুগু ছবিতে নাচের দৃশ্যে অভিনয় করেন কাশ্মীরা। তার পর গুটিকতক হিন্দি ছবির আইটেম গানেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ‘ইয়েস বস’, ‘প্যার তো হোনা হি থা’, ‘হেরা ফেরি’, ‘ফির হেরা ফেরি’, ‘ওয়েক আপ সিড’-এর মতো হিন্দি ছবিতে কাজ করেছেন তিনি।

Advertisement
০৬ ১৯
Kashmera Shah

২০০২ সালে অনলাইন ডেটিং সাইটের মাধ্যমে হলিউডের প্রযোজক ব্র্যাড লিস্টারম্যানের সঙ্গে আলাপ হয় কাশ্মীরার। সেই আলাপ গড়িয়ে প্রেমে পরিণত হয়। পরে মুখোমুখি দেখা হলে লাস ভেগাসে বিয়ে করার সিদ্ধান্ত নেন তাঁরা। ওই বছরই বিয়ে করেন তাঁরা।

০৭ ১৯
Kashmera Shah

কাশ্মীরা এবং ব্র্যাড বিয়ে করার পর তাঁদের প্রেমকাহিনির উপর ব্র্যাড ‘মাই বলিউড ব্রাইড’ নামের একটি ইংরেজি ছবি বানান। ওই ছবির মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন কাশ্মীরা। ২০০৭ সালে ছবিটি মুক্তি পায়। কিন্তু এই ছবি ঘিরেই দম্পতির মধ্যে অশান্তি শুরু হয়।

Advertisement
০৮ ১৯
Kashmera Shah

বিয়ের পাঁচ বছরের মধ্যে কাশ্মীরা এবং ব্র্যাডের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। অভিনেত্রীও আমেরিকা ছেড়ে মুম্বইয়ে চলে আসেন। আবার বড় পর্দায় অভিনয় করা শুরু করেন তিনি।

০৯ ১৯
Kashmera Shah

এক পুরনো সাক্ষাৎকারে কাশ্মীরা বলেন, ‘‘ব্র্যাড সব সময় বাড়িতে ওর কাজ নিয়ে আসত। তার ছবির এক একটি দৃশ্যের বার বার টেক নিত। আসল স্ত্রীকে ছেড়ে ও ‘বলিউড ব্রাইড’কে নিয়েই বেশি ব্যস্ত হয়ে পড়েছিল।’’

১০ ১৯
Kashmera Shah

বিবাহবিচ্ছেদ না হলেও মুম্বইয়ে যাওয়ার আগে ব্র্যাডের সঙ্গে সম্পর্ক ভেঙে ফেলেছিলেন কাশ্মীরা। কিন্তু তাঁদের মধ্যে ফোনে মাঝেমধ্যে যোগাযোগ হত। মুম্বইয়ে গিয়ে পর পর হিন্দি ছবিতে কাজ করার পর ‘অওর পাপ্পু পাস হো গয়া’ নামের একটি হিন্দি ছবিতে অভিনয়ের প্রস্তাব পান তিনি।

১১ ১৯
Kashmera Shah and Krushna Abhishek

কাশ্মীরা জানতে পেরেছিলেন যে, গোবিন্দের ভাইপোর সঙ্গে একই ছবিতে কাজ করতে চলেছেন তিনি। কিন্তু তিনি যে আসলে ক্রুষ্ণা অভিষেক, তা জানতেন না কাশ্মীরা। ‘অওর পাপ্পু পাস হো গয়া’ ছবিতে ক্রুষ্ণার বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেন কাশ্মীরা।

১২ ১৯
Kashmera Shah and Krushna Abhishek

কাজ করার সূত্রে ক্রুষ্ণার সঙ্গে বন্ধুত্ব তৈরি হয় কাশ্মীরার। প্রথম দেখাতেই ক্রুষ্ণার প্রতি আকর্ষণ অনুভব করেন তিনি। শুটিংয়ের সময় ক্রুষ্ণার সঙ্গে রাত্রিযাপন করেন কাশ্মীরা। কথা বলে জানতে পারেন যে, তিনি ক্রুষ্ণার চেয়ে দশ বছরের বড়।

১৩ ১৯
Kashmera Shah and Krushna Abhishek

সাময়িক ভাল লাগা ভেবে নিজের অনুভূতি এড়িয়ে গিয়েছিলেন কাশ্মীরা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ক্রুষ্ণার সঙ্গে তাঁর সম্পর্ক আরও মজবুত হতে থাকে। কাশ্মীরা বুঝতে পারেন যে, নিজের অজান্তেই ক্রুষ্ণাকে ভালবেসে ফেলেছেন তিনি।

১৪ ১৯
Krushna Abhishek

নিজের মনের কথা প্রথমে ব্র্যাডকে জানান কাশ্মীরা। তিনি বলেন, ‘‘আমি তোমার প্রেমে পড়ার সময় যা অনুভব করেছিলাম, আবার যেন সেই অনুভূতিই জেগে উঠেছে।’’ কাশ্মীরার কথা শুনে ব্র্যাডও ভেবেছিলেন যে, ক্রুষ্ণাকে ক্ষণিকের জন্যই ভাল লেগেছে কাশ্মীরার। কিন্তু কাশ্মীরা তাঁর অনুভূতি নিয়ে নিশ্চিত ছিলেন।

১৫ ১৯
Kashmera Shah and Krushna Abhishek

২০০৭ সালে ব্র্যাডের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় কাশ্মীরার। সেই বছর নাচের এক রিয়্যালিটি শোয়ের মঞ্চে কাশ্মীরাকে সকলের সামনে বিয়ের প্রস্তাব দেন ক্রুষ্ণা। পাঁচ বছর একত্রবাসের পর ২০১২ সালের জুন মাসে গোপনে বিয়ে করেন ক্রুষ্ণা এবং কাশ্মীরা।

১৬ ১৯
Kashmera Shah

বিয়ের দু’বছর পর বিমানবন্দর থেকে বেরনোর সময় কাশ্মীরা পাপারাৎজ়িদের ক্যামেরার লেন্সে ধরা পড়েন। অভিনেত্রীর সিঁথিতে সিঁদুর দেখে সকলের কাছে তা স্পষ্ট হয়।

১৭ ১৯
Kashmera Shah and Krushna Abhishek

এক পুরনো সাক্ষাৎকারে ক্রুষ্ণা তাঁর সঙ্গে কাশ্মীরার সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন। অভিনেতা জানান, প্রথম দেখাতেই কাশ্মীরাকে পছন্দ হয়েছিল তাঁর। কিন্তু তিনি বিবাহিত জেনে আর কথা বাড়াননি ক্রুষ্ণা।

১৮ ১৯
Kashmera Shah and Krushna Abhishek

পরে কাশ্মীরার সঙ্গে কথা বলে ক্রুষ্ণা জানতে পারেন যে, তিনি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তা শুনে মনে সাহস পেয়েছিলেন তিনি। কাশ্মীরার বিচ্ছেদের পর তাঁকে বিয়ের প্রস্তাব দেন ক্রুষ্ণা। লাস ভেগাসের একটি গির্জায় গভীর রাতে দু’জন বিয়ে করেন বলে জানান অভিনেত্রী।

১৯ ১৯
Kashmera Shah and Krushna Abhishek

দশ বছরের ব্যবধান থাকা সত্ত্বেও কাশ্মীরা এবং ক্রুষ্ণার সম্পর্ক বন্ধুর মতো। ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে যমজ পুত্রসন্তানের জন্ম দেন কাশ্মীরা। এখনও দর্শকের প্রিয় জুটি হিসাবে ক্রুষ্ণা এবং কাশ্মীরা খবরের শিরোনামে আসেন।

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি