bollywood celebrities

Bollywood celebrities: হিনা খান থেকে মৌনী রায়, শরীর দেখানো পোশাক পরে বার বার কটাক্ষের শিকার বলি নায়িকারা

অভিনেত্রীদের পোশাক নিয়ে মন্তব্য করেছেন পাপারাৎজি থেকে শুরু করে তাঁদের ভক্তরাও।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ জুন ২০২২ ১৭:১৯
০১ ১৫
পাপারাৎজি থেকে শুরু করে অনুরাগীবৃন্দ, বলিউড জগতের তারকাদের পোশাকের উপর নজর সবারই। তবে এখন শুধু পত্রিকায় ফোটোশ্যুটের মাধ্যমেই নয়, নেটমাধ্যমের সুবাদে বি-টাউনের তারকারা খুব সহজেই দর্শকদের কাছে পৌঁছে যান।

০২ ১৫
তাঁদের ছবি এবং ভিডিয়ো ভাগ করে থাকেন অহরহ। কখনও দর্শকেরা তারকাদের ভূয়সী প্রশংসা করেন, কখনও বা পোশাক নিয়ে, শরীরের গড়ন নিয়ে কুমন্তব্যও করে ফেলেন।

০৩ ১৫
রণবীর সিংহ, কর্ণ জোহর রংচঙে জামাকাপড় পরার জন্য সর্বদাই পাপারাৎজিদের আলোচনার বিষয়। এমনকি, বলিউড এবং টেলিভিশন ধারাবাহিকের অভিনেত্রীরাও মন্তব্যের কোপ থেকে রেহাই পান না।

০৪ ১৫
‘সাথ নিভানা সাথিয়া’ ধারাবাহিকে কোকিলা বেন এবং গোপী বহুর ‘রসোই মেঁ কৌন থা’ ভিডিয়োটি ভাইরাল হয়। সেই গোপী বহু ওরফে দেবলীনা ভট্টাচার্য ইনস্টাগ্রামে তাঁর নাচের একটি ভিডিয়ো আপলোড করায় দর্শকরা তাঁকে নিয়ে কুমন্তব্য করেন।

০৫ ১৫
ভিডিয়োতে অভিনেত্রীকে কালো রঙের একটি ব্রালেট পরে ‘বেলি ড্যান্স’ করতে দেখা যায়। অনেকে বলেন, ‘গোপী বহুর এ কী দশা’! ধারাবাহিকের সেই ভাইরাল হওয়া অংশটি নিয়েও মন্তব্য করেন অনেকে। তিনি এমন ভঙ্গিমায় নাচ করছেন, এ বিষয়ে কোকিলা বেনকে জানাতে হবে বা এই কারণেই রান্নাঘরে প্রেসার কুকার ফেটে গিয়েছিল বলে মজা করেছেন অনেকে।

০৬ ১৫
হিন্দি ধারাবাহিকের প্রচলিত মুখ মৌনী রায় এখন বলিউডের সফল অভিনেত্রীদের মধ্যে এক জন। পাপারাৎজিরা এখন সর্বদাই তাঁকে ঘিরে। কিছু দিন আগে তাঁর একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে।

০৭ ১৫
মৌনীকে একটি লং ড্রেস পরে গাড়ি থেকে নামতে দেখা যায়। মৌনীর কাছে ডেনিমের একটি জ্যাকেটও ছিল। ক্যামেরার সামনে আসবেন বলে গাড়ির ভিতরেই জ্যাকেটটি রেখে নামেন। ফোটো তোলার সময় মৌনী তাঁর ড্রেস সামলাতে ব্যস্ত হয়ে পড়েন। ভিডিয়োটি দেখে অনেকেই বলেন, ‘‘এমন পোশাক পরারই বা কী দরকার, যা পরে তিনি স্বচ্ছন্দ বোধ করেন না।’’ কেউ কেউ আবার জ্যাকেট পরার পরামর্শও দিয়েছেন।

০৮ ১৫
বাদ যায়নি অনেরী বজানীও। কয়েকটি হিন্দি ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে অনেরীকে। যোগ দিবসের দিন অভিনেত্রী একটি অন্তর্বাস পরে ছবি দেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।

০৯ ১৫
কিন্তু ছবিটি আপলোড করার সঙ্গে সঙ্গেই কেউ অনেরীর শারীরিক গঠন নিয়ে, কেউ আবার তাঁর স্তনের আকার নিয়েও কুমন্তব্য করেন।

১০ ১৫
পোশাক-আশাক নিয়ে বরাবরই পরীক্ষা-নিরীক্ষা করতে ভালবাসেন উরফি জাভেদ। এই নিয়ে প্রায়ই বিতর্কে থাকেন তিনি। পরনে কখনও অবিকল কাচের মতো দেখতে কাপড় দিয়ে তৈরি মিনি ড্রেস, আবার কখনও নিজের পুরনো জামা কেটেকুটে সেলাই করে পরেন উরফি।

১১ ১৫
নিজেরই প্রিন্ট করা ছবি সেফটি পিন দিয়ে আটকে পরতে দেখা গিয়েছে তাঁকে। ‘পরার মতো কোনও জামা নেই’ বলে মন্তব্য করেন অনেকে। কেউ কেউ বলেন, ‘সেফটি পিনই ভরসা’।

১২ ১৫
ক্যান্সার রোগীদের নিয়ে একটি অনুষ্ঠানে অভিনেত্রী হিনা খান উপস্থিত ছিলেন। তাঁর পরনে ছিল ডেনিম জিনস্ এবং সাদা রঙের একটি অফ-শোলডার শার্ট।

১৩ ১৫
এই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করার পর অনেকেই মন্তব্য করেন, পোশাক-আশাক সম্পর্কে তাঁর কোনও ধারণা নেই, কোন অনুষ্ঠানে কী পোশাক পরতে হয়, তা তিনি জানেন না।

১৪ ১৫
নেটমাধ্যমে মাঝেমধ্যেই উন্মুক্ত পোশাকে দেখা যায় অভিনেত্রী সঞ্জীদা শেইখকে। ধারাবাহিক থেকে বড় পর্দায় অভিনয়ের পাশাপাশি সঞ্জীদা খুব সুন্দর নাচও করেন।

১৫ ১৫
সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে একটি খোলামেলা গাউন পরে ভিডিয়ো আপলোড করেন। তাঁর অন্তর্বাস কোথায়, এ নিয়ে প্রশ্ন তুলেছেন নেটব্যবহারকারীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি