Iran’s Secrete Weapon

আমেরিকার হৃৎস্পন্দন বন্ধের হুঙ্কার, হরমুজ়ে যুক্তরাষ্ট্রের নৌবহর ধ্বংসে ‘আত্মঘাতী তিমি’দের নামাচ্ছে ইরান!

মার্কিন নৌবহরকে ঠেকাতে এ বার গুপ্ত হাতিয়ার ব্যবহারের হুঁশিয়ারি দিল ইরান। এর সাঙ্কেতিক নাম ‘হুট’। আদৌ কি আমেরিকার রণতরী ধ্বংস করতে পারবে এই সুপার টর্পেডো?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ০৭:৫৭
০১ ১৮
Iran may launch their secret weapon Hoot to destroy US navy, know about Teheran’s super torpedo

‘ব্যাটেল গ্রাউন্ড’ হরমুজ় প্রণালীতে চড়ছে পারদ! বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুপ করে বসে নেই ইরানও। যুক্তরাষ্ট্রের নৌঅবরোধকে ধ্বংস করতে ‘গোপন অস্ত্র’ প্রয়োগের হুমকি দিয়েছে তেহরান। শুধু তা-ই নয়, সংশ্লিষ্ট হাতিয়ারটি আমেরিকার ‘হৃৎকম্পের কারণ’ হতে পারে বলেও হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে সাবেক পারস্যের শিয়া ফৌজকে।

০২ ১৮
Iran may launch their secret weapon Hoot to destroy US navy, know about Teheran’s super torpedo

ইরানি নৌবাহিনীর ওই গোপন অস্ত্রটির সাঙ্কেতিক নাম ‘হুট’। ফার্সি ভাষায় এর অর্থ হল তিমি। একে বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ডুবো হাতিয়ার বলে দাবি করেছে তেহরান। প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, ‘হুট’ প্রকৃতপক্ষে এক ধরনের ‘সুপার ক্যাভিটেটিং টর্পেডো’। গত শতাব্দীর ৯০-এর দশকে তা প্রথম আবিষ্কার করে রাশিয়া, আজও যা ব্যবহার করছে মস্কোর নৌবাহিনী। ক্রেমলিনের এই শ্রেণির ব্রহ্মাস্ত্রের পোশাকি নাম ‘ভিএ-১১১ শকভাল’।

০৩ ১৮
Iran may launch their secret weapon Hoot to destroy US navy, know about Teheran’s super torpedo

শত্রুর রণতরী বা ডুবোজাহাজ ধ্বংস করতে জলের নীচে এক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নৌবাহিনী। সেই হাতিয়ারকেই বলা হয় টর্পেডো। সংশ্লিষ্ট অস্ত্রটি যুদ্ধজাহাজ ও ডুবোজাহাজ, দুই জায়গা থেকেই ব্যবহার হয়ে থাকে। তবে গতি ও আঘাত হানার ক্ষমতার নিরিখে সুপার টর্পেডো ‘হুট’ আর পাঁচটা প্রচলিত টর্পেডোর চেয়ে আলাদা। আর তাই কেউ কেউ একে ‘হাইপারসনিক’ (শব্দর চেয়ে পাঁচ গুণ গতিশীল) ডুবো হাতিয়ার বলেও উল্লেখ করছেন।

Advertisement
০৪ ১৮
Iran may launch their secret weapon Hoot to destroy US navy, know about Teheran’s super torpedo

সাধারণত, প্রচলিত টর্পেডোর গতিবেগ হয় ঘণ্টায় ৬০-১০০ কিলোমিটার। ইরান জানিয়েছে, জলের নীচে ঘণ্টায় ৩৬০ কিলোমিটার বেগে ছুটতে পারে তাদের তৈরি ‘হুট’। সামরিক বিশ্লেষকদের কথায়, তেহরানের দাবি সত্যি হলে সংশ্লিষ্ট ব্রহ্মাস্ত্রটিকে যুগান্তকারী আবিষ্কার বলতে হবে। কারণ, জলের ঘনত্ব বাতাসের চেয়ে ১,০০০ গুণ বেশি হওয়ায় সেখানে দ্রুত গতিশক্তি হারিয়ে ফেলে যে কোনও হাতিয়ার।

০৫ ১৮
Iran may launch their secret weapon Hoot to destroy US navy, know about Teheran’s super torpedo

এ-হেন ‘হুট’-এর ব্যাপারে খুব কম তথ্যই প্রকাশ্যে এনেছে ইরান। তবে পশ্চিমি গণমাধ্যমগুলির দাবি, ২০০ কেজির বেশি বিস্ফোরক বহনে সক্ষম তেহরানের এই সুপার টর্পেডো। অন্য দিকে জলের নীচের প্রচলিত ক্ষেপণাস্ত্রগুলির নিরিখে এর পাল্লা খুবই কম। সেটা মাত্র ১৫ কিলোমিটার। সেখানে প্রচলিত টর্পেডোগুলি প্রায় ৩০ কিলোমিটার, অর্থাৎ দ্বিগুণ রাস্তা অতিক্রম করে ওড়াতে পারে শত্রুর রণতরী বা ডুবোজাহাজ।

Advertisement
০৬ ১৮
Iran may launch their secret weapon Hoot to destroy US navy, know about Teheran’s super torpedo

১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ঠান্ডা লড়াই’য়ে জড়িয়ে পড়ে সাবেক সোভিয়েত ইউনিয়ন। ফলে দুই ‘সুপার পাওয়ার’ রাষ্ট্রের মধ্যে শুরু হয় অস্ত্রের প্রতিযোগিতা। এই পর্বে ৭০-এর দশকে সুপার টর্পেডো তৈরিতে কোমর বেঁধে লেগে পড়েন মস্কোর প্রতিরক্ষা বিজ্ঞানীদের একাংশ। ফলে কয়েক দিনের মধ্যেই জলের নীচের ব্রহ্মাস্ত্রটির জন্য বিশেষ ধরনের একটি কঠিন জ্বালানিচালিত (সলিড ফুয়েল) রকেট মোটর হাতে পায় ক্রেমলিন।

০৭ ১৮
Iran may launch their secret weapon Hoot to destroy US navy, know about Teheran’s super torpedo

সামরিক বিশ্লেষকদের দাবি, এই প্রযুক্তির উপর ভিত্তি করেই পরবর্তী কালে ‘শকভাল’-এর মতো ব্রহ্মাস্ত্র তৈরি করে মস্কো। লক্ষ্যের দিকে ছুটে যাওয়ার সময় সংশ্লিষ্ট সুপার টর্পেডোটিকে ঘিরে থাকে একটি গ্যাসের বুদবুদ। আর সেটা তৈরি করে কঠিন জ্বালানি রকেট মোটর। ফলে ঘনত্ব থাকা সত্ত্বেও জলের গভীরে উচ্চ গতি পাচ্ছে ওই হাতিয়ার। এর পোশাকি নাম ‘সুপার-ক্যাভিটেশন’।

Advertisement
০৮ ১৮
Iran may launch their secret weapon Hoot to destroy US navy, know about Teheran’s super torpedo

সাবেক নৌকর্তাদের কথায়, জল চিরে গিয়ে শত্রুর রণতরী বা ডুবোজাহাজে আঘাত হানে প্রচলিত টর্পেডো। কিন্তু, ‘হুট’ বা ‘শকভাল’-এর মতো হাতিয়ারের কার্যপদ্ধতি তার থেকে পুরোপুরি আলাদা। জল কেটে যাওয়ার পরিবর্তে নিজের চারপাশে একটি গ্যাসের বুদবুদ তৈরি করে তারা। ফলে যথেষ্ট গতি নিয়ে লক্ষ্যের দিকে ছুটে যেতে পারে এই ব্রহ্মাস্ত্র। তবে এক বার ছোড়ার পর এগুলিকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

০৯ ১৮
Iran may launch their secret weapon Hoot to destroy US navy, know about Teheran’s super torpedo

সম্প্রতি, ‘হুট’-এর ব্যাপারে গণমাধ্যমে মুখ খোলেন এ দেশের প্রতিরক্ষা বিশ্লেষক সন্দীপ উন্নিথান। তাঁর কথায়, ‘‘২০০৬ সালে সুপার টর্পেডোটির প্রথম সফল পরীক্ষা চালায় ইরান। উচ্চ গতিবেগের কারণে অস্ত্রটিকে চিহ্নিত করা বেশ কঠিন। তবে এর বেশ কিছু দুর্বলতাও রয়েছে।’’ এখনও পর্যন্ত কোনও যুদ্ধে সুপার টর্পেডো ব্যবহার হয়নি। ফলে রণাঙ্গনে এর পারফরম্যান্স কেমন হবে, তা নিয়ে বিশ্লেষকদের মনে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে।

১০ ১৮
Iran may launch their secret weapon Hoot to destroy US navy, know about Teheran’s super torpedo

ইরানি কমান্ডারদের দাবি, ‘হুট’-এর এক আঘাতেই চোখের নিমেষে ধ্বংস হবে বড় বড় মার্কিন রণতরী। যদিও দুনিয়ার তাবড় সামরিক বিশ্লেষকেরা সে কথা মানতে নারাজ। তাঁরা জানিয়েছেন, সোনারের সঙ্গে সংযোগ না থাকায় সুপার টর্পেডোকে নির্ভুল ভাবে পরিচালনা করা বেশ কঠিন। ফলে লড়াইয়ের সময় দিশা ভুল করে অন্যত্র আঘাত হানতে পারে এই অস্ত্র। তাতে ফল হবে হিতে বিপরীত। কারণ, তখন তেহরানের নৌবাহিনীর অবস্থান খুঁজে পেতে খুব একটা সমস্যা হবে না আমেরিকার নৌসেনার।

১১ ১৮
Iran may launch their secret weapon Hoot to destroy US navy, know about Teheran’s super torpedo

দ্বিতীয়ত, হরমুজ় প্রণালী সংলগ্ন এলাকায় ইউএসএস আব্রাহাম লিঙ্কনের মতো অতিশক্তিশালী বিমানবাহী রণতরী মোতায়েন করেছে ওয়াশিংটন। সংশ্লিষ্ট যুদ্ধজাহাজের দুই থেকে তিন স্তরীয় সুরক্ষাবলয় রয়েছে। সেই বর্ম ইরানি ‘হুট’ আদৌ ভাঙতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। তা ছাড়া মার্কিন রণতরীর হাল বা নীচের অংশটি টর্পেডোর এক আঘাতে ফাটিয়ে ফেলা মোটেই সহজ নয়।

১২ ১৮
Iran may launch their secret weapon Hoot to destroy US navy, know about Teheran’s super torpedo

তৃতীয়ত, ইউএসএস আব্রাহাম লিঙ্কনের মতো বিমানবাহী রণতরীকে সর্ব ক্ষণ ঘিরে রাখে একাধিক ডেস্ট্রয়ার, ক্রুজ়ার, ফ্রিগেট ও ডুবোজাহাজ। সমুদ্রের বুকে কয়েক কিলোমিটার জুড়ে বিস্তৃত থাকে এই নৌবহর। সামরিক পরিভাষায় একে বলে ‘ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ’। সুপার টর্পেডো এই সুরক্ষাবলয় ভাঙতে পারবে, সেই ধারণা বেশ কষ্টকল্পিত।

১৩ ১৮
Iran may launch their secret weapon Hoot to destroy US navy, know about Teheran’s super torpedo

প্রতিরক্ষা বিশ্লেষক সন্দীপ উন্নিথান জানিয়েছেন, যুদ্ধজাহাজ, ডুবোজাহাজ বা স্পিডবোট থেকে ‘হুট’ ছুড়তে পারে ইরানি সেনা। কিন্তু, এর পাল্লা খুব কম হওয়ায় ইউএসএস আব্রাহাম লিঙ্কনের খুব কাছে আসতে হবে তাদের। সুবিশাল মার্কিন রণতরীর চোখ এড়িয়ে সেটা করা কার্যত অসম্ভব। যদিও চলতি বছরের ফেব্রুয়ারি থেকে চলা যুদ্ধে আমেরিকার উপর বেশ কয়েক বার চমকে দেওয়ার মতো আঘাত হেনেছে ইরান।

১৪ ১৮
Iran may launch their secret weapon Hoot to destroy US navy, know about Teheran’s super torpedo

তবে এর উল্টো যুক্তিও রয়েছে। সাবেক সেনাকর্তাদের কেউ কেউ মনে করেন, বাণিজ্যিক জাহাজের নিরাপদ গতিবিধি নিশ্চিত করতে হলে হরমুজ় প্রণালীর সঙ্কীর্ণ সামুদ্রিক গলিপথে ঢুকতে হবে মার্কিন রণতরীকে। সে ক্ষেত্রে অনায়াসেই তাদের পাল্লার মধ্যে পেয়ে যেতে পারে ইরানি নৌবাহিনী। বলা বাহুল্য, তখন ‘হুট’-এর আঘাত থেকে প্রাণ বাঁচাতে রীতিমতো নাকানি-চোবানি খেতে পারে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের মতো ‘ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ’।

১৫ ১৮
Iran may launch their secret weapon Hoot to destroy US navy, know about Teheran’s super torpedo

সন্দীপের কথায়, ‘‘কোনও কারণে সুপার টর্পেডোর আঘাত মার্কিন রণতরীর গায়ে লাগলে, ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়বে সেটি। কারণ মনে রাখতে হবে প্রায় ২০০ কেজি বা তার বেশি বিস্ফোরক বহনে সক্ষম এই হাতিয়ার। সেই কারণেই হরমুজ়ে প্রবেশের হঠকারী সিদ্ধান্ত নিচ্ছে না আমেরিকা। অর্থাৎ, সংশ্লিষ্ট ব্রহ্মাস্ত্রটিকে সামনে রেখে আতঙ্ক তৈরি করতে সক্ষম হয়েছে তেহরান।’’

১৬ ১৮
Iran may launch their secret weapon Hoot to destroy US navy, know about Teheran’s super torpedo

ইরান যুদ্ধে মার্কিন সামরিক সরঞ্জাম ধ্বংসের তালিকা নেহাত কম নয়। ইতিমধ্যেই একগুচ্ছ লড়াকু জেট, ট্যাঙ্কার বিমান, এমকিউ-৯ রিপারের মতো কয়েক কোটি মূল্যের ড্রোন এবং রেডার হারিয়েছে আমেরিকা। এই তালিকা আরও দীর্ঘ হোক, তা কোনও ভাবেই চাইছে না আমেরিকার যুদ্ধ দফতরের (ডিপার্টমেন্ট অফ ওয়ার) সদর কার্যালয় পেন্টাগন।

১৭ ১৮
Iran may launch their secret weapon Hoot to destroy US navy, know about Teheran’s super torpedo

এই পরিস্থিতিতে ‘হুট’কে নিয়ে তেহরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানিকে হুঁশিয়ারিকে একেবারেই হালকা ভাবে নিচ্ছেন না কেউ। এপ্রিলের শেষ সপ্তাহে তিনি বলেন, ‘‘খুব শীঘ্রই নতুন অস্ত্রে শত্রুর উপর আঘাত হানব আমরা। আশা করি, এতে তাঁদের হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাবে না।’’

১৮ ১৮
Iran may launch their secret weapon Hoot to destroy US navy, know about Teheran’s super torpedo

অন্য দিকে ইরানকে পাল্টা হুমকি দিয়েছেন মার্কিন যুদ্ধসচিব পিট হেগসেথ। গত ৫ মে তিনি বলেন, ‘‘হরমুজ় প্রণালীতে কোনও বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হলে ইরানকে ভয়াবহ আক্রমণের মুখে পড়তে হবে।’’ ফলে নতুন করে ওই এলাকায় সংঘর্ষ শুরু হলে ‘হুট’-এর ধ্বংসযজ্ঞ চোখে পড়ে কি না, তার উত্তর দেবে সময়।

ছবি: সংগৃহীত, প্রতীকী এবং এআই সহায়তায় প্রণীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি