saif ali khan

Saif-Kareena’s new home: করিনা-সইফের নতুন বাড়ি! রইল অন্দরমহলের ঝলক

করিনা ও সইফ আলি খান পরিবার-সহ মুম্বইয়ের বান্দ্রায় নতুন বাড়িতে প্রবেশ করেছেন। তারই ছবি প্রকাশ্যে আসে। দেখে নিন তার কিছু ঝলক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ মে ২০২২ ১২:০২
০১ ১৯
বছর খানেক আগে বলিউডের বিখ্যাত জুটি সইফ আলি খান ও করিনা কপূর খানের দ্বিতীয় পুত্র জে’র জন্ম।

০২ ১৯
এর ঠিক পরেই তাঁরা পরিবার-সহ নতুন বাড়িতে চলে আসেন। খান দম্পতি তাঁদের সাংসারিক জীবনের বেশির ভাগ সময় ‘পটৌডী প্যালেস’-এ অতিবাহিত করেছেন। সম্প্রতি তাঁরা চলে এসেছেন নতুন বাড়িতে।

০৩ ১৯
‘পটৌডী প্যালেস’ ছাড়াও মুম্বইয়ে বান্দ্রা অঞ্চলের ‘ফরচুন হাইটস্’-এ আরও একটি বাড়ি ছিল তাঁদের।

‘পটৌডী প্যালেস’ ছাড়াও মুম্বইয়ে বান্দ্রা অঞ্চলের ‘ফরচুন হাইটস্’-এ আরও একটি বাড়ি ছিল তাঁদের।

Advertisement
০৪ ১৯
২০২১ সালের মাঝামাঝি সময়ে তাঁরা ‘ফরচুন হাইটস্’-এর কাছাকাছিই নতুন বাড়িটিতে প্রবেশ করেন।

০৫ ১৯
সইফ-করিনার ‘ফরচুন হাইটস্’-এর পুরনো বাড়িটি ২০২১ সালের ২০ অগস্ট থেকে ২০২৪ সালের ১৯ অগস্ট— এই তিন বছরের সময়কালের জন্য ভাড়া দেওয়া হয়েছে।

০৬ ১৯
জানা যায়, দর্শিনী শাহ নামে এক ইন্টেরিয়র ডিজাইনার বলিউড দম্পতির নতুন বাড়িটি নিজের মনের মতো করে সাজিয়েছেন।

০৭ ১৯
চার তলা বাড়ির পুরোটা জুড়েই ইউরোপীয় ঘরানার অন্দরসজ্জার ছাপ লক্ষ করা যায়।

চার তলা বাড়ির পুরোটা জুড়েই ইউরোপীয় ঘরানার অন্দরসজ্জার ছাপ লক্ষ করা যায়।

Advertisement
০৮ ১৯
নেটমাধ্যমে অন্দরমহলের বহু ছবি প্রকাশ্যে আসায় ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে সইফিনার বাড়ি ঘিরে।

০৯ ১৯
কাঠের তৈরি বিভিন্ন আসবাব, সুইমিং পুল-সহ ঘরের প্রতিটি দেওয়াল জুড়েই সুন্দর ফটো ফ্রেম রয়েছে।

১০ ১৯
তাঁদের বাড়িটি এমন ভাবে সাজানো যে, প্রথম নজরে দেখেই ভাল লেগে যায়। মনে হতে পারে, এখানে শান্তি আছে।

১১ ১৯
বারান্দায় একটি সুন্দর বাগান তৈরি করা হয়েছে। বারান্দার মেঝেয় কালো-সাদা চেক কাটা নকশা।

১২ ১৯
গোপনীয়তা বজায় রাখার জন্য ঘরের মাঝে কাঠের দেয়াল তৈরি করা হয়েছে।

১৩ ১৯
যোগব্যায়াম করার জন্যেও রয়েছে আলাদা ঘর। বিরাট জানালা, কাঠের তৈরি মেঝে এবং দেওয়াল জুড়ে বিভিন্ন ছবি ফ্রেম করে রাখা হয়েছে।

১৪ ১৯
প্রতিটি ঘরের কোথাও না কোথাও বই রাখা থাকলেও আলাদা ভাবে তৈরি করা হয়েছে একটি লাইব্রেরি ঘর।

১৫ ১৯
লাইব্রেরিতে কাঠের শো-পিস, বিভিন্ন প্রাচীন জিনিসপত্র, শিল্পকর্মের নিদর্শন রাখা আছে।

১৬ ১৯
এমনকি, তাঁদের বেডরুমটিও ইউরোপীয় চিন্তাধারায় উদ্বুদ্ধ হয়ে সাজানো। কাঠের মেঝে, সাদা লিনেনের পর্দা দিয়ে সাজানো বিছানা, ফটোফ্রেমে পরিবারের সদস্যদের ছবি ঘরটিকে আরও রাজকীয় করে তুলেছে।

১৭ ১৯
বিছানার সামনেই রয়েছে একটি বিশালাকার ফ্ল্যাট-স্ক্রিন টেলিভিশন, যার নীচে একটি গাঢ় রঙের কাঠের টেবিল। টেবিলের উপর রাখা আরও ফটো ফ্রেম, বই এবং মোমবাতি।

১৮ ১৯
ইংল্যান্ডের প্রতি যে খান-দম্পতির অগাধ ভালবাসা, তা এই বাড়ির সাজসজ্জায় ফুটে উঠেছে।

১৯ ১৯
বলিউড তারকাদের বাড়ির মধ্যে সইফ-করিনার বাড়ি সত্যিই আলাদা ভাবে নজর কাড়ে। যে কারণেই হয়তো তাঁদের ভক্তদের মধ্যে এই বাড়ি নিয়ে কৌতূহল রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি