imran khan

Pakistan: কোটি কোটি টাকার সম্পত্তি, ইমরান-শাহবাজদের থেকে বিত্তবান তাঁদের ঘরনিরা

পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রীদের সম্পত্তির পরিমাণ দেখলে চোখ ধাঁধিয়ে যাবে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ জুন ২০২২ ১৩:০৬
০১ ১৫
কথায় আছে ‘সংসার সুখের হয় রমণীর গুণে’। পাকিস্তানের এই দুই ‘রমণী’ অবশ্য আর চার-পাঁচ জনের মতো ‘সাধারণ’ নন। তাঁরা দেশের প্রধানমন্ত্রীর স্ত্রী। একজন বর্তমান প্রধানমন্ত্রীর জায়া। অপর জন প্রাক্তনের। স্বামীরা যতই প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে রাজ করুন না কেন, সম্পত্তির হিসাবে তাঁদের টেক্কা দিয়েছেন স্ত্রী-রা। 

০২ ১৫
 পাকিস্তানের বর্তমান ও প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীদের সম্পত্তির খতিয়ান প্রকাশ্যে এল।

০৩ ১৫
২০২০ সালের ৩০ জুন পর্যন্ত সম্পত্তির হিসাব তুলে ধরেছে পাক নির্বাচন কমিশন।

২০২০ সালের ৩০ জুন পর্যন্ত সম্পত্তির হিসাব তুলে ধরেছে পাক নির্বাচন কমিশন।

Advertisement
০৪ ১৫
সেই পরিসংখ্যান অনুযায়ী জানা যাচ্ছে, বর্তমান পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী-রা তাঁদের স্বামীর থেকে অনেক বেশি ধনী। 

০৫ ১৫
কমিশনের তথ্য মোতাবেক জানা গিয়েছে, ইমরান খানের চারটি ছাগল রয়েছে। যার বাজারমূল্য পাকিস্তানি মুদ্রায় ২ লাখ টাকা।

কমিশনের তথ্য মোতাবেক জানা গিয়েছে, ইমরান খানের চারটি ছাগল রয়েছে। যার বাজারমূল্য পাকিস্তানি মুদ্রায় ২ লাখ টাকা।

Advertisement
০৬ ১৫
এছাড়াও তাঁর হাতে রয়েছে ছয়টি সম্পত্তি। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিও রয়েছে।

০৭ ১৫
ইমরান-পত্নী বুশরা বিবির মোট সম্পত্তির পরিমাণ পাকিস্তানি মুদ্রায় ১৪২.১১ মিলিয়ন।

ইমরান-পত্নী বুশরা বিবির মোট সম্পত্তির পরিমাণ পাকিস্তানি মুদ্রায় ১৪২.১১ মিলিয়ন।

Advertisement
০৮ ১৫
বুশরা বিবির নামে চারটি সম্পত্তি রয়েছে।

বুশরা বিবির নামে চারটি সম্পত্তি রয়েছে।

০৯ ১৫
প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকার অঙ্ক পাকিস্তানি মুদ্রায় ৬০ মিলিয়নের বেশি নয়।

১০ ১৫
 বুশরা বিবির মতোই স্বামীর থেকে ঢের বেশি সম্পত্তির মালকিন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের স্ত্রী নুসরত শাহবাজ।

১১ ১৫
পাকিস্তানি মুদ্রায় তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২৩০.২৯ মিলিয়ন।

১২ ১৫
নয়টি কৃষি সংক্রান্ত সম্পত্তি, লাহৌর ও হাজারা ডিভিশনে একটি করে বাড়িও রয়েছে তাঁর।

১৩ ১৫
বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগও করেছেন নুসরত।

১৪ ১৫
অন্য দিকে, বর্তমান পাক প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমাণ পাকিস্তানি মুদ্রায় ১০৪.২১ মিলিয়ন।

১৫ ১৫
 পাকিস্তানি মুদ্রায় দেনা রয়েছে ১৪১.৭৮ মিলিয়ন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি