Munmun Dutta

মারধর করতেন বলি নায়ক! প্রাক্তন প্রেমিকের সেই আতঙ্কেই কি বিয়ে করছেন না বাঙালি অভিনেত্রী?

২০০৮ সালের ঘটনা। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে আরমান কোহলির সঙ্গে মুম্বইয়ের একটি বিলাসবহুল ক্লাবে পার্টি করতে গিয়েছিলেন মুনমুন দত্ত। সেখানেই শুরু হয় ঝামেলা।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৩ ০৮:৫২
০১ ২১
পশ্চিমবঙ্গের দুর্গাপুরের মেয়ে। আপাদমস্তক বাঙালিয়ানায় মোড়া। ছোট থেকেই ইচ্ছা ছিল অভিনয়ে নামার। কলকাতা থেকে ইংরেজি নিয়ে পড়াশোনা করার পর তাই মুম্বইয়ে পাড়ি দিয়েছিলেন তিনি। অভিনেত্রী হবেন বলে। এখন নিজের নামের চেয়েও ‘ববিতা’ নামেই বেশি জনপ্রিয় হিন্দি ধারাবাহিকের অভিনেত্রী মুনমুন দত্ত।

০২ ২১
২০০৪ সাল থেকে অভিনয় শুরু করেছিলেন মুনমুন। অভিনেত্রীর প্রথম কাজ ছিল কমল হাসনের সঙ্গে। ‘মুম্বই এক্সপ্রেস’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন মুনমুন।

০৩ ২১
স্বল্পদৈর্ঘ্যের ছবি থেকে শুরু করে হিন্দি ধারাবাহিকেও কাজ করেন মুনমুন। কিন্তু অভিনেত্রী জনপ্রিয়তার শিখরে পৌঁছন ‘তরক মেহতা কা উল্টা চশমা’ ধারাবাহিকে ববিতার চরিত্রে অভিনয় করে। তাঁর কাজ বহুল প্রশংসিত হয়। তার পর থেকেই পাপারাৎজিদের ক্যামেরার লেন্সের নজরে থাকতেন তিনি।

০৪ ২১
সম্প্রতি এক সাক্ষাৎকারে ৩৫ বছর বয়সি মুনমুন জানান যে, তিনি কোনও দিন বিয়ে করবেন না। কেরিয়ারের দিকেই মন দিতে চান তিনি। কিন্তু টেলিপাড়ার অনেকেই দাবি করেছেন যে, প্রাক্তন প্রেমিক আরমান কোহলির সঙ্গে সম্পর্কের তিক্ততা কাটিয়ে এখনও বেরোতে পারেননি মুনমুন।

০৫ ২১
আরমানের বাবা-মা দু’জনেই ফিল্ম জগতের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর বাবা রাজকুমার কোহলি ছিলেন বলিউডের অন্যতম পরিচালক। মা ছিলেন অভিনেত্রী। পঞ্জাবি এবং হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। সেই সূত্রেই অভিনয়ে নামেন আরমান।

০৬ ২১
‘বিরোধী’, ‘জানি দুশমন: এক আনোখি কাহানি’, ‘এলওসি: কার্গিল’, ‘প্রেম রতন ধন পায়ো’র মতো বহু ছবিতে অভিনয় করেছেন আরমান। কর্মসূত্রেই তাঁর আলাপ হয় মুনমুনের সঙ্গে।

০৭ ২১
মুনমুনের সঙ্গে আরমানের বন্ধুত্ব ক্রমশ গভীর হতে থাকে এবং সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। একত্রবাসও করতেন দু’জনে। কিন্তু কখনও প্রকাশ্যে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি কেউই।

০৮ ২১
তবে মুনমুনের সঙ্গে আরমানের সম্পর্ক খুব একটা ভাল ছিল না। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায় যে, মুনমুনকে নাকি মাঝেমধ্যেই মারধর করতেন আরমান। কিন্তু আরমানের সঙ্গে সম্পর্ক ভাঙতে চাইতেন না মুনমুন। মুখ বুজে সব সহ্য করতেন তিনি।

০৯ ২১
কিন্তু মুনমুন এবং আরমানের সম্পর্কের তিক্ততা হঠাৎ জনসমক্ষে এসে পড়ে। ২০০৮ সালের ঘটনা। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে আরমানের সঙ্গে মুম্বইয়ের একটি বিলাসবহুল ক্লাবে পার্টি করতে গিয়েছিলেন মুনমুন।

১০ ২১
পার্টিতে গিয়ে সুরাপান করে মত্ত আরমান সকলের সামনে মুনমুনের গায়ে হাত তোলেন বলে অভিযোগ। জনসমক্ষে এই ঘটনা ঘটে যাওয়ায় মুনমুন মানসিক ভাবে ভেঙে পড়েন। আরমানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়।

১১ ২১
কিন্তু মুনমুন প্রতি বার আরমানের সঙ্গে তাঁর সম্পর্কের কথা অস্বীকার করেন। মুনমুনের ঘনিষ্ঠ বান্ধবী ডলি বিন্দ্রা অবশ্য আরমানের সঙ্গে মুনমুনের সম্পর্ক নিয়ে মুখ খোলেন।

১২ ২১
এক সাক্ষাৎকারে ডলি জানান, ঘরের ভিতরেও মদ খেয়ে মুনমুনকে মারতেন আরমান। মানসিক নির্যাতনও করতেন তিনি। কিন্তু মুনমুন কখনওই আরমানের বিরুদ্ধে কোনও অভিযোগ করতেন না।

১৩ ২১
পরে অবশ্য আরমানের সঙ্গে সম্পর্কে ইতি টানেন মুনমুন। দীর্ঘ দিন একা ছিলেন তিনি। ২০২১ সালের সেপ্টেম্বর মাস নাগাদ মুনমুন তাঁর সহ-অভিনেতা রাজ আনাদকাটের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে কানাঘুষো শোনা যায়। তবে দু’জনেই এই বিষয়টি অস্বীকার করেন।

১৪ ২১
আরমানের সঙ্গে মুনমুনের বিচ্ছেদের পরেও বার বার অভিনেতার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এসেছে। ২০১৩ সালে ‘বিগ বস’ রিয়্যালিটি শোয়ে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেন আরমান।

১৫ ২১
সহ-প্রতিযোগী সোফিয়া হায়াতকে নিগ্রহের অভিযোগে গ্রেফতার করা হয় আরমানকে। কিন্তু ঘটনার এক দিন পরেই জামিন পেয়ে ‘বিগ বস্’-এর ঘরে ফিরে আসেন আরমান।

১৬ ২১
‘বিগ বস্’-এর ঘরে আবার ফিরে আসার পর অভিনেত্রী তানিশার সঙ্গে সম্পর্কে জড়ান আরমান। কিন্তু আরমানের বদরাগী স্বভাবের জন্য সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তানিশা।

১৭ ২১
তানিশার সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী নীরু রণধাওয়ার সঙ্গে সম্পর্কে জড়ান আরমান। নীরুর অভিযোগ, তাঁর গায়ে প্রায়ই হাত তুলতেন আরমান।

১৮ ২১
আরমানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন নীরু। কিন্তু অর্থাভাবে নীরু মামলা চালাতে না পারায় জামিনে ছাড়া পেয়ে যান আরমান।

১৯ ২১
২০২১ সালের অগস্ট মাসে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)র হাতে ধরা পড়েন আরমান। তাঁর বাড়ি থেকে ১.২ গ্রাম মাদক উদ্ধার হয়।

২০ ২১
আরমানের বিরুদ্ধে অভিযোগ, তিনি শুধু বেআইনি পথে মাদক কিনতেন না, তা বিক্রিও করতেন। মাদক রাখার অভিযোগে এক বছর জেলও খাটেন তিনি।

২১ ২১
অবশেষে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে বম্বে হাই কোর্টের নির্দেশে এক লক্ষ টাকার ব্যক্তিগত জামিনে ছাড়া পান আরমান। বর্তমানে অভিনয়জগত থেকে দূরে রয়েছেন তিনি। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিতে শেষ বারের মতো অভিনয় করতে দেখা যায় আরমানকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি