Ritika Singh

Agra Murder: হাত-পা বেঁধে পাঁচতলা থেকে ফেলে দেওয়া হল মহিলা ব্লগারকে! আগরায় প্রাক্তন স্বামী-সহ ধৃত তিন

ব্লগারের নাম রিতিকা সিংহ। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর আগরার তাজগঞ্জে একটি ফ্ল্যাটে লিভ ইন সঙ্গী বিপুলের সঙ্গে থাকতেন।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ জুন ২০২২ ১৮:৩৪
০১ ১০
বছর তিরিশের এক ব্লগারকে পাঁচতলা থেকে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তাঁরই প্রাক্তন স্বামী এবং আরও দু’জনের বিরুদ্ধে। এ ঘটনায় মহিলার প্রাক্তন স্বামী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

০২ ১০
ব্লগারের নাম রিতিকা সিংহ। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর আগরার তাজগঞ্জে একটি ফ্ল্যাটে লিভ ইন সঙ্গী বিপুলের সঙ্গে থাকতেন। তাঁর সঙ্গে ফেসবুকে আলাপ হয়েছিল রিতিকার।

০৩ ১০
মূলত উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা রিতিকার ২০১৪ সালে বিয়ে হয় ফিরোজাবাদের আকাশ গৌতমের সঙ্গে। তিন বছর পর ফিরোজাবাদেরই যুবক বিপুলের সঙ্গে ফেসবুকে আলাপ হয় তাঁর। ২০১৮-তে স্বামী আকাশের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর বিপুলের সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকতেন রিতিকা।

০৪ ১০
আড়াই মাস আগে ১৩ হাজার টাকা ভাড়ায় তাজগঞ্জে ফ্ল্যাট নেন রিতিকা এবং বিপুল।

০৫ ১০
রিতিকা এক জন ইনফ্লুয়েন্সার ছিলেন। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা ৪৪ হাজার। মূলত ফ্যাশন, খাবার এবং ভ্রমণ সংক্রান্ত বিষয়ে নেটমাধ্যমে লেখালেখি করতেন।

০৬ ১০
পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুই মহিলাকে নিয়ে প্রাক্তন স্বামী আকাশ গৌতম রিতিকার তাজগঞ্জের ফ্ল্যাটে আসেন। কারও যাতে সন্দেহ না হয়, সে কারণে প্রথমে দুই মহিলাকে অ্যাপার্টমেন্টে ঢুকতে বলেন। নিরাপত্তারক্ষী বাধা দিলে, তখন আকাশ আসেন এবং দুই মহিলাকে ভিতরে ঢোকানোর ব্যবস্থা করে দেন।

০৭ ১০
পুলিশ জানিয়েছে, দুই মহিলা অ্যাপার্টমেন্টের নামতালিকার খাতায় ভুল নাম লেখেন। রিতিকার ফ্ল্যাটের নম্বর ৪০৪। কিন্তু ওই দুই মহিলা লেখেন ৬০১ নম্বর ফ্ল্যাটে যাবেন।

০৮ ১০
আকাশরা যখন রিতিকার ফ্ল্যাটে যান, লিভ ইন সঙ্গী বিপুল ফ্ল্যাটেই ছিলেন। বিপুলের অভিযোগ, আকাশ এবং দুই মহিলা ঘরে ঢুকেই তাঁদের দু’জনকে মারতে শুরু করেন। তার পর বিপুলের হাত বেঁধে বাথরুমের মধ্যে আটকে দেন আকাশ এবং দুই মহিলা।

০৯ ১০
বিপুলের দাবি, তিনি বাথরুমের জানলা ভেঙে প্রতিবেশীদের চিৎকার করে ডাকতে থাকেন। সেই আওয়াজ শুনে পাশের ফ্ল্যাটের লোকেরা ছুটে আসেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, মিনিট ২০ পর উপর থেকে ভারী কিছু পড়ার আওয়াজ, সেই সঙ্গে আর্তনাদ শুনতে পেয়েছিলেন। নিরাপত্তারক্ষী আওয়াজ পেয়ে অ্যাপার্টমেন্টের পিছনের দিকে যেতেই দেখেন রিতিকা মুখ থুবড়ে পড়ে আছেন। রক্তে ভেসে যাচ্ছে চার দিক। তাঁর হাত-পা বাঁধা ছিল।

১০ ১০
আগরার এসএসপি সুধীর কুমার সিংহ বলেন, “নাগলা মেওয়াটি এলাকায় পাঁচতলা থেকে এক মহিলার পড়ে মৃত্যুর খবর পাই। তদন্ত করে জানা যায়, তিনি এক জনের সঙ্গে ওই ফ্ল্যাটে থাকতেন। মহিলার প্রাক্তন স্বামী পরিবারের সদস্যদের নিয়ে আসেন। তাঁদের মধ্যে ঝামেলা হয়। তার পরই মহিলার হাত-পা বেঁধে ব্যালকনি থেকে ছুড়ে ফেলা হয় বলে অভিযোগ। মাথায় গুরুতর চোট পান মহিলা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি