Sabur Rasamalai

কেনা মিষ্টি নয়, অতিথি আপ্যায়নে শেষপাতে থাকুক সাবুদানার রসমালাই, তারিফ করবে সকলে

সাবুর পায়েস খেয়েছেন, তবে এবার বানিয়ে দেখুন সাবুর রসমালাই। দেখতে যতটা সুন্দর হবে, খেতেও হবে ততটাই ভাল। শিখে নিন রন্ধন প্রণালী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৮:৩০
সাবুদানা দিয়ে বানিয়ে ফেলুন রসমালাই।

সাবুদানা দিয়ে বানিয়ে ফেলুন রসমালাই। ছবি: সংগৃহীত।

রসমালাই সকলেরই বেশ পছন্দের। দুধে ডোবানো এই মিষ্টি তৈরি হয় ছানা দিয়ে। তবে স্বাদ বদলে ছানার বদলে রসমালাই তৈরি করতে পারেন সাবুদানা দিয়ে। সাবু স্বাস্থ্যকর একটি খাবার। সাবু দিয়ে খিচুড়ি, পায়েস—রান্না হয় অনেক কিছুই। তবে রন্ধনে একটু বদল এনে বানিয়ে ফেলুন রসমালাই।

Advertisement

উপকরণ

দেড় কাপ সাবু

১ লিটার ফ্যাট যুক্ত দুধ

১ টেবিল চামচ ঘি

আধ কাপ গুঁড়ো দুধ

স্বাদমতো চিনি

আধ কাপ কন্ডেন্সড মিল্ক

২-৩টি ছোট এলাচ

স্বাদমতো নুন

১ টেবিল চামচ পেস্তা কুচি

সামান্য একটু জাফরান

প্রণালী: সাবু জলে ধুয়ে অল্প নুন দিয়ে ভিজিয়ে রাখুন ১৫-২০ মিনিট। তার পরে জল ঝরিয়ে ময়দার মতো করে সাবু মেখে নিন। যোগ করুন অল্প ঘি। মসৃণ মণ্ড তৈরি করে গোল আকার দিন।

একটি পাত্রে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। এলাচ ফেটিয়ে দিন দুধে। গুঁড়ো দুধ দুধে মিশিয়ে দিন। এতে স্বাদ ভাল হয়। দিয়ে দিন সাবুর গোলাগুলি। আঁচ কমিয়ে ফুটতে দিন। দুধ যাতে নীচ থেকে ধরে না যায়, সে জন্য ক্রমাগত হাতা দিয়ে নাড়তে হবে। সাবুর গোলাগুলি সেদ্ধ হয়ে আসার পরে যোগ করুন চিনি এবং কন্ডেন্সড মিল্ক। একদম শেষে দুধে ভেজানো কেশর মিশিয়ে দিন। উপর থেকে ছড়িয়ে দিন পেস্তা কুচি। ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে পায়েস আরও ভাল লাগবে।

Advertisement
আরও পড়ুন