egg recipe

হাতে মাত্র ১৫ মিনিট সময় আছে? নৈশভোজের জন্য বানিয়ে ফেলুন ডিমের আফগানি কোর্মা

গরমের দিনে হালকা অথচ সুস্বাদু খাবার বানাতে চাইলে নৈশভোজের মেনুতে রাখতে পারেন ডিমের আফগানি কোর্মা। মিনিট পনেরোর মধ্যেই গোটা রান্না হয়ে যেতে পারে সব গোছানো থাকলে। শিখে নিন কী ভাবে বানাবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৯:৪০
রুটি পরোটার সঙ্গে পরিবেশন করুন ডিমের আফগানি কোর্মা।

রুটি পরোটার সঙ্গে পরিবেশন করুন ডিমের আফগানি কোর্মা। ছবি: সংগৃহীত।

চটজলদি আমিষ বললে ডিমের কথাই সবার আগে মনে পড়ে। রাতে যাঁরা রুটি কিংবা পরোটা খেতে ভালবাসেন, তাঁরা সচরাচর রুটির সঙ্গে মাছ খান না। ফলে পাশের পাতে আমিষ খাবার হিসাবে বিকল্প থাকে দু’টি— মাংস অথবা ডিম। এর মধ্যে গরমের দিনে হালকা অথচ সুস্বাদু খাবার বানাতে চাইলে নৈশভোজের মেনুতে রাখতে পারেন ডিমের আফগানি কোর্মা। মিনিট পনেরোর মধ্যেই গোটা রান্না হয়ে যেতে পারে সব গোছানো থাকলে। শিখে নিন কী ভাবে বানাবেন।

Advertisement

প্রণালী:

৫টি ডিম সেদ্ধ

১ চা চামচ হলুদগুঁড়ো

১ চা চামচ লঙ্কাগুঁড়ো

স্বাদমতো নুন

১ কাপ পেঁয়াজ কুচি

৭-৮ কোয়া রসুন

৫-৬টি কাঁচালঙ্কা

আধ চামচ আদা কুচি

১২-১৫ টুকরো কাজু

১ মুঠো ধনেপাতা

৫ গ্রাম গোটাগরমমশলা (লবঙ্গ, দারচিনি, এলাচ)

১ চা চামচ গোলমরিচগুঁড়ো

১ চা চামচ জিরেগুঁড়ো

আধ কাপ ফেটানো টকদই

১ চা চামচ কসুরি মেথি

প্রণালী:

ডিম সেদ্ধগুলি নুন, হলুদ আর লঙ্কাগুঁড়ো মাখিয়ে হালকা করে ভেজে তুলে রাখুন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজকুচি, রসুন, আদা, কাঁচালঙ্কা, কাজু ভাল করে ভেজে নিন। ভাজা মিশ্রণটি ঠান্ডা করে মিক্সিতে দিন, সঙ্গে দিয়ে দিন ধনেপাতাও। ভাল করে বেটে নিন। কড়াইয়ে আরও খানিকটা তেল গরম করে গরমমশলা ফোড়ন দিন। বেটে রাখা মিশ্রণ দিয়ে কষিয়ে নিন। একে একে দিয়ে দিন গোলমরিচ, হলুদ আর জিরেগুঁড়ো। মশলা থেকে তেল ছাড়লে ফেটানো দই দিয়ে মিশিয়ে দিন। গ্রেভি ফুটে উঠলে ডিমগুলি দিয়ে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রান্না করুন। শেষে ঢাকা খুলে কসৌরি মেথি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। পরোটা বা তাওয়ার রুটির সঙ্গে পরিবেশন করুন ডিমের আফগানি কোর্মা।

Advertisement
আরও পড়ুন