Fish Recipe

বাড়িতে ভেটকি থাকলেই হল, কয়েকটি উপকরণ দিয়েই বানানো যায় লেমন বাটার গার্লিক ফিশ

রেস্তরাঁয় গিয়ে স্টার্টারে লেমন বাটার গার্লিক ফিশ অনেকেই খেয়েছেন হয়তো। বাড়িতেই খুব সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এই রেসিপি আপনিও বানিয়ে ফেলতে পারেন। রইল রেসিপি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৩ ১৯:১৫
লেমন বাটার গার্লিক ফিশ।

লেমন বাটার গার্লিক ফিশ। ছবি: শাটারস্টক।

মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি কমই আছেন। বাজারে গেলেই থলি ভর্তি করে বিভিন্ন ধরনের মাছ আসে। ভেটকি মাছ এলেই আমরা হয় ঝাল আর না হয় ফ্রাই বানিয়ে ফেলি। তবে এই মাছ দিয়ে ভিন্ন স্বাদেরও বিভিন্ন ধরনের রেসিপি বানানো যায়। রেস্তরাঁয় গিয়ে স্টার্টারে লেমন বাটার গার্লিক ফিশ অনেকেই খেয়েছেন হয়তো। বাড়িতেই খুব সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এই রেসিপি আপনিও বানিয়ে ফেলতে পারেন। রইল রেসিপি।

Advertisement

উপকরণ:

ভেটকির ফিলে: ৫টি (মোটা করে কাটা)

মাখন: ৩ টেবিল চামচ

ময়দা: ৪ টেবিল চামচ

লেবুর রস: ২ টেবিল চামচ

পার্সলে কুচি: ২ টেবিল চামচ

রসুন কুচি: ১ টেবিল চামচ

চিলি ফ্লেক্স: ১ চা চামচ

গোলমরিচ গুঁড়ো: ১ টেবিল চামচ

নুন: স্বাদমতো

তেল: ৩ টেবিল চামচ

প্রণালী:

ভেটকি মাছের টুকরোগুলিতে নুন, লেবুর রস ও গোলমরিচের গুঁড়ো মাখিয়ে মিনিট ১৫ রেখে দিন। এ বার একটি থালা ময়দা ছড়িয়ে নিয়ে মাছের টুকরোগুলির গায়ে ময়দা মাখিয়ে নিন। ননস্টিক পাত্রে তেল গরম করে মাছের টুকরোগুলি ভেজে নিন। খুব বেশি লালচে করবেন না। এ বার একটি প্যানে মাখন গরম করে তাতে রসুন কুচি ফোড়ন দিন। এক চামচ ময়দা দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। মিনিট খানেক পর একে একে লেবুর রস, নুন, চিলি ফ্লেক্স, পার্সলে কুচি মিশিয়ে দিন। সস্ তৈরি হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। এ বার একটি পাত্রে মাছের টুকরোগুলি সাজিয়ে উপর থেকে সস্‌টি ছড়িয়ে দিন। গরম গরম পরিবেশন করুন লেমন বাটার গার্লিক ফিশ।

Advertisement
আরও পড়ুন