Cheese making

চাই মাত্র তিনটি উপকরণ! কোনও রকম রাসায়নিক ছাড়া বাড়িতেই বানিয়ে নিন মোজ়ারেলা চিজ়

বাজার থেকে প্রায়ই মোজ়ারেলা চিজ় কেনা হয়। তবে বাইরের কেনা চিজ় দীর্ঘ দিন সংরক্ষণের জন্য তাতে বিভিন্ন প্রকার রাসায়নিক মেশানো থাকে। অথচ মাত্র তিনটি উপকরণ দিয়ে বাড়িতে খুব সহজেই মোজ়ারেলা চিজ় বানিয়ে ফেলা যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৮
চিজ় বানিয়ে ফেলুন বাড়িতেই।

চিজ় বানিয়ে ফেলুন বাড়িতেই। ছবি: সংগৃহীত।

পিৎজ়ার দৌলতে মোজ়ারেলা সকলের পরিচিত নাম। চিজ় স্ন্যাক্স, পিৎজ়া টপিং, বেকড ডিশে মোজ়ারেলার কদর সর্বত্র। বাড়ির খুদে থেকে বড়— কমবেশি সবাই এই চিজ় খেতে ভালবাসেন। টিফিনে স্যান্ডউইচের পুরে এই চিজ় মিশিয়ে দিলেই স্বাদ বেড়ে যায় কয়েক গুণ। বাজার থেকে প্রায়ই মোজ়ারেলা চিজ় কেনা হয়। তবে বাইরের কেনা চিজ় দীর্ঘ দিন সংরক্ষণের জন্য তাতে বিভিন্ন প্রকার রাসায়নিক মেশানো থাকে। অথচ মাত্র তিনটি উপকরণ দিয়ে বাড়িতে খুব সহজেই মোজ়ারেলা চিজ় বানিয়ে ফেলা যায়।

Advertisement

উপকরণ:

২ লিটার ফুল ফ্যাট মোষের দুধ

৩ টেবিল চামচ ভিনিগার

স্বাদমতো নুন

প্রণালী:

প্রথমে দুধ খানিকটা গরম করে নিন। খুব বেশি গরম করলে হবে না। এমন ভাবে গরম করুন যাতে গরম দুধে আঙুল দিয়ে ৫ সেকেন্ড অপেক্ষা করলেও হাত পুড়বে না। এমন সময়ে তাতে মিশিয়ে দিন ভিনিগার। দুধ ভাল করে না ফুটলে আরও একটু ভিনিগার মেশাতে পারেন। এ বার দুধ পুরোপুরি কেটে গেলে তা দশ মিনিট ঢেকে রেখে দিন। তার পর ঢাকা খুলে ছানার মতো মিশ্রণটি জল থেকে আলাদা করে নিন। অতিরিক্ত জল হাত দিয়ে চিপে ফেলে দিন। এ বার একটি ফ্রায়িং প্যানে ছানা দিয়ে খানিকটা গরম করে নিন। এই সময় ছানার মিশ্রণে স্বাদমতো নুন মিশিয়ে দিন। মিনিট তিনেক পর গোটা মিশ্রণটি বরফ জলে ঢেলে দিন। খানিক পরে তুলে নিলেই তৈরি হয়ে যাবে মোজ়়ারেলা চিজ়।

Advertisement
আরও পড়ুন