Chicken Recipes

গন্ধেই ভরে যাবে মন! রাতের বেলা পরোটা বা পোলাওয়ের সঙ্গে বানিয়ে ফেলুন মুর্গ মহারানি

বাড়িতে অতিথি আসবেন? কী রান্না করবেন ভাবছেন? তা হলে বানিয়ে ফেলুন মুর্গ মহারানি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৯:০৫
পোলাও, পরোটার সঙ্গে জমবে দারুণ জমবে মুর্গ মহারানি।

পোলাও, পরোটার সঙ্গে জমবে দারুণ জমবে মুর্গ মহারানি। ছবি: সংগৃহীত।

মুরগির মাংসের পাতলা ঝোল যেমন উপাদেয়, তেমনই তেল--মশলা দিয়ে কষিয়ে রাঁধা মাংসের গা-মাখা কাইও স্বাদে কম যায় না। বরং ঝাল, তেল ভেসে ওঠা মাংস দেখলেই জিভে জল আসে। তেমনই একটি পদ মুর্গ মহারানি। কী ভাবে বানাবেন, রইল প্রণালী।

Advertisement

উপকরণ:

৫০০ গ্রাম মুরগির মাংস

১ টেবিল চামচ গোলমরিচ

১ টেবিল চামচ রসুনবাটা

১ চা চামচ আদাবাটা

২-৩ টেবিল চামচ লেবুর রস

৩টি শুকনো লঙ্কা

৩টি তেজপাতা

১টি চক্রফুল

১টি বড় টুকরো দারচিনি

৫টি এলাচ

৮-১০টি লবঙ্গ

১ টেবিল চামচ জিরে

১ টেবিল চামচ মৌরি

৫-৬টি কাজু

৫-৬টি কাঠবাদাম (খোসা ছাড়ানো)

৩টি কাঁচালঙ্কা

সামান্য দুধ

পরিমাণ মতো সাদা তেল

১ কাপ পেঁয়াজবাটা

স্বাদমতো নুন

আধ কাপ ফেটানো টকদই

২ টেবিল চামচ ধনেপাতাকুচি

১ চা চামচ কসুরি মেথি

১ চা চামচ গোলাপের পাপড়ির গুঁড়ো

প্রণালী:

প্রথমে মাংসের সঙ্গে আদা-রসুন বাটা, নুন, গোলমরিচ আর লেবুর রস দিয়ে ভাল করে মাখিয়ে ঘণ্টাখানেক রেখে দিন। এ বার শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, মৌরি, গোটা গরমমশলা, চক্রফুল শুকনো তাওয়ায় ভেজে গুঁড়ো করে রাখুন। মিক্সিতে কাজু, কাঠবাদাম, কাঁচালঙ্কা আর দুধ দিয়ে বেটে রেখে দিন। এ বার কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে ভেজে নিন। আগে থেকে মেখে রাখা মাংস দিয়ে ভাল করে কষিয়ে নিন। ভাজা মশলা দিয়ে নাড়াচাড়া করুন। তার পর কাজুর মিশ্রণ, টকদই, নুন আর সামান্য দুধ দিয়ে ভাল করে মিশিয়ে নিন। মাংস সেদ্ধ হয়ে গেলে উপর থেকে ধনেপাতাকুচি, কসুরি মেথি আর গোলাপের পাপড়ি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। পোলাও, পরোটা বা রুমালি রুটির সঙ্গে পরিবেশন করুন মুর্গ মহারানি।

Advertisement
আরও পড়ুন