Chicken Recipes

বানিয়ে ফেলুন কোরিয়ান চিকেন উইংগ্‌স, টক-ঝাল-মিষ্টির যুগলবন্দিতে জমে যাবে আড্ডার আসর

র‌্যামেন, কর্নডগ, কিমবাপের নাম এখন বাঙালির মুখে মুখে। সেই খাবার খেতে রেস্তরাঁয় ভিড় জমাচ্ছেন মানুষ। ইচ্ছে করলে বাড়িতেও বানিয়ে ফেলতে পারেন কোরিয়ান স্টাইল চিকেন উইংগ্স। রইল রেসিপি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৯
কোরিয়ান কায়দায় বানিয়ে ফেলুন চিকেন উইংগ্স।

কোরিয়ান কায়দায় বানিয়ে ফেলুন চিকেন উইংগ্স। ছবি: সংগৃহীত।

চিনা খাবার তো বাঙালির বরাবর প্রিয়। এখন আবার পছন্দের তালিকায় নতুন সংযোজন হয়েছে কোরিয়ান খাবার। র‌্যামেন, কর্নডগ, কিমবাপের নাম এখন বাঙালির মুখে মুখে। সেই খাবার খেতে রেস্তরাঁয় ভিড় জমাচ্ছেন মানুষ। ইচ্ছে করলে বাড়িতেও বানিয়ে ফেলতে পারেন কোরিয়ান স্টাইল চিকেন উইংগ্স। রইল রেসিপি।

Advertisement

উপকরণ:

৫০০ গ্রাম চিকেন উইংগ্স (চামড়াযুক্ত হলে ভাল)

১ চা চামচ গোলমরিচ গুঁড়ো

১ টেবিল চামচ আদা-রসুন বাটা

১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার

১ চিমটে বেকিং পাউডার

স্বাদমতো নুন

২ টেবিল চামচ গচুজাং সস্

১ টেবিল চামচ সয়া সস্

দেড় টেবিল চামচ মধু

১ চা চামচ ব্রাউন সুগার

১ চা চামচ ভিনিগার

১ টেবিল চামচ রসুনকুচি

১ টেবিল চামচ মাখন

আধ চা চামচ তিলের তেল

পরিমাণ মতো সাদা তেল

সাদা তিল ভাজা, পেঁয়াজশাক কুচোনো (সাজানোর জন্য)

প্রণালী:

প্রথমে একটি পাত্রে উইংগ্‌গুলি নিয়ে নুন, গোলমরিচের গুঁড়ো, আদা-রসুন বাটা, বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার, তিলের তেল আর অল্প জল দিয়ে মেখে নিন। মশলা মুরগির গায়ে যাতে লেগে থাকে, ঠিক ততটাই জল দিন। এ বার তেল গরম করে লালচে করে উইংগ্‌গুলি ভেজে নিন। সস্ বানানোর জন্য একটি পাত্রে মাখন গরম করে রসুন ফোড়ন দিন। একে একে সব রকম সস্, ব্রাউন সুগার আর ভিনিগার দিয়ে নাড়াচাড়া করুন। এ বার সসের মধ্যে মুরগি ভাজাগুলি দিয়ে নাড়াচাড়া করুন। উপর থেকে মধু ছড়িয়ে মিশিয়ে দিন মশলার সঙ্গে। গ্যাসের আঁচ বন্ধ করে উপর থেকে ভাজা সাজা তিল আর কুচোনো পেঁয়াজশাক ছড়িয়ে গরমাগরম পরিবেশন করুন কোরিয়ান চিকেন উইংগ্স।

Advertisement
আরও পড়ুন