Prawn Recipe

নামমাত্র উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ট্যাংরা-স্টাইল প্রন টেম্পুরা! রেস্তরাঁর স্বাদ পাবেন বাড়িতেই

বাড়িতে অল্প কিছু উপকরণ দিয়েই আপনি বানিয়ে ফেলতে পারেন প্রন টেম্পুরা। রইল ট্যাংরা-স্টাইল প্রন টেম্পুরা বানানোর সহজ রেসিপি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৮
ট্যাংরা-স্টাইল প্রন টেম্পুরা বানিয়ে ফেলুন বাড়িতেই।

ট্যাংরা-স্টাইল প্রন টেম্পুরা বানিয়ে ফেলুন বাড়িতেই। ছবি: সংগৃহীত।

কলকাতার কোনও চাইনিজ় রেস্তরাঁয় খেতে গেলে স্টার্টারে একটি পদ অনেকেরই পছন্দ— মুচমুচে স্বাদের প্রন টেম্পুরা। এখন বিয়েবাড়ির মেনুতেও জায়গা করে নিয়েছে এই খাবার। বাড়িতে অল্প কিছু উপকরণ দিয়েই আপনি বানিয়ে ফেলতে পারেন প্রন টেম্পুরা। রইল ট্যাংরা-স্টাইল প্রন টেম্পুরা বানানোর সহজ রেসিপি।

Advertisement

উপকরণ:

৮-১০ টি বাগদা চিংড়ি (খোসা-মাথা ছাড়ানো, তবে লেজের ভাগটুকু থাকবে)

১ চা চামচ আদা-রসুন বাটা

১ চা চামচ গোলমরিচের গুঁড়ো

২ টেবিল চামচ লেবুর রস

১ কাপ ময়দা

১ কাপ কর্নফ্লাওয়ার

১ চা চামচ মাখন

২ টেবিল চামচ আদা-রসুন-কাঁচালঙ্কা-ধনেপাতা (মিহি করে কুচোনো)

স্বাদ মতো নুন

পরিমাণ মতো ঠান্ডা সোডা

পরিমাণ মতো সাদা তেল

প্রণালী:

আদা-রসুন বাটা, নুন, গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস দিয়ে চিংড়িমাছ মাখিয়ে মিনিট দশেক রেখে দিন। এ বার একটি বড় পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, নুন, মাখন, আদা-রসুন-কাঁচালঙ্কা-ধনেপাতা কুচি খুব ভাল করে মিশিয়ে ঠান্ডা সোডা দিয়ে ফেটিয়ে নিন। এ বার একটি কড়াইয়ে বেশ খানিকটা তেল গরম করে চিংড়িমাছগুলি ময়দার মিশ্রণে ডুবিয়ে তেলে ছাড়ুন। মুচমুচে করে ভেজে তুলে নিন। সুইট চিলি সসের সঙ্গে পরিবেশন করুন গরমাগরম প্রন টেম্পুরা।

Advertisement
আরও পড়ুন