Drinks for Summer

বিটের কাঞ্জি থেকে রাগি কুলার, গরমে স্বস্তি পেতে আর পেট ঠান্ডা রাখতে চুমুক দিন রকমারি পানীয়ে

এই গরমে মশলা জাতীয় খাবার বাদ দিয়ে পানীয় খাবারের উপরেই নির্ভর করতে হয় বেশির ভাগ সময়ে। ডাবের জল, দইয়ের ঘোল, ফলের রস বা লেবুর শরবত নয়, গরমের দিনে শরীর চাঙ্গা রাখতে বানিয়ে ফেলুন রকমারি শরবত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৭:৪৪
গরমে স্বস্তিও দেবে, পেটও রাখবে ঠান্ডা, বানিয়ে ফেলুন রকমারি পানীয়।

গরমে স্বস্তিও দেবে, পেটও রাখবে ঠান্ডা, বানিয়ে ফেলুন রকমারি পানীয়। ছবি: সংগৃহীত।

জাঁকিয়ে বসেছে গরম। সূর্যের চোখরাঙানিতে প্রাণ যায় যায় অবস্থা। ঘেমেনেয়ে শরীর থেকে লবণ বেরিয়ে যায় এই সময়ে। তাই অল্পেই ডিহাইড্রেশনের শিকার হতে হয় গ্রীষ্মে। এই গরমে মশলা জাতীয় খাবার বাদ দিয়ে পানীয় খাবারের উপরেই নির্ভর করতে হয় বেশির ভাগ সময়ে। ডাবের জল, দইয়ের ঘোল, ফলের রস বা লেবুর শরবত নয়, গরমের দিনে শরীর চাঙ্গা রাখতে বানিয়ে ফেলুন রকমারি শরবত।

Advertisement

আমলকির শরবত: ২৫০ গ্রাম আমলকি, আধ চা চামচ আমআদা কুচি, দেড় চামচ চিনি, আধ চা চামচ আদা, ১ টেবিল চামচ মৌরি আর এক কাপ গুড় মিক্সিতে ঘুরিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এ বার একটি কড়াইতে মিশ্রণটি দিয়ে খানিকটা শুকিয়ে নিন। কাচের শিশিতে ঢেলে ঠান্ডা করে দিন। একটি গ্লাসে আমলকি কুচি, আদা কুচি, পুদিনাপাতা কুচি, বিটনুন, গোলমরিচগুঁড়ো আর বানিয়ে রাখা আমলকির মিশ্রণ নিয়ে তাতে ঠান্ডা জল আর বরফের কুচি মিশিয়ে ঠান্ডা ঠান্ডা আমলকির শরবত উপভোগ করুন।

রাগি কুলার: একটি সসপ্যানে জল গরম করে তার মধ্যে কয়েক চামচ রাগির গুঁড়ো মিশিয়ে মিনিট পাঁচেক অল্প আঁচে ফুটিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডা করুন। এ বার একটি বাটিতে কাঁচালঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর রাগির মিশ্রণটি দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। তার পর মিশ্রণে খানিকটা দই, লেবুর রস, বিটনুন আর জল দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। গ্লাসে মিশ্রণটি ঢেলে বরফ দিয়ে পরিবেশন করতে পারেন রাগি কুলার।

কাঞ্জি: মিহি দানার কালো সর্ষে গুঁড়ো করে নিন। একটি বড় কাচের জগ বা বয়ামে গাজর কুচি, বিট কুচি, সর্ষের গুঁড়ো, বিটনুন, হিং, নুন, লঙ্কার গুঁড়ো আর বেশ খানিকটা জল মিশিয়ে তিন দিন রোদে রেখে দিন। তিন দিনে বেশ খানিকটা মজে যাবে পানীয়টি। পেটের জন্য এই পানীয় বেশ স্বাস্থ্যকর।

Advertisement
আরও পড়ুন