Desset Recipes

রসুনের পায়েস থেকে মাংসের আচার, শুনতে কেমন লাগলেও স্বাদে অনবদ্য! চেখে দেখতে পারেন

কোনও খাবারের স্বাদ মন ছুঁয়ে গেলে সেই খাবারের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে বিশ্ব জুড়ে। এমন কিছু রান্না আছে যেগুলি শুনলে নাক শিঁটকোবেন অনেকে, কিন্তু এক বার সেইগুলির স্বাদ চেখে দেখলে তা মনে থেকে যাবে বহু দিন। রইল এমনই কিছু রান্নার খোঁজ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪১
রসুনের পায়েস।

রসুনের পায়েস। ছবি: সংগৃহীত।

রসনার দুনিয়ায় খাবার নিয়ে পরীক্ষানিরীক্ষার অন্ত নেই। আর পরীক্ষানিরীক্ষা যেখানেই হবে, সেখানে সাফল্য আর ব্যর্থতা দুইই থাকবে। কোনও খাবার ভাল না হলে সে কথা ক’জনই বা মনে রাখে? তবে কোনও খাবারের স্বাদ একবার মন ছুঁয়ে গেলে সেই খাবারের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে বিশ্ব জুড়ে। এমন কিছু রান্না আছে যেগুলি শুনলে নাক শিঁটকোবেন অনেকে, কিন্তু এক বার সেইগুলির স্বাদ চেখে দেখলে তা মনে থেকে যাবে বহু দিন। রইল এমনই কিছু রান্নার হদিস।

Advertisement

ডিমের হালুয়া: পাকিস্তান, উত্তর ভারতে এই খাবারটি বেশ জনপ্রিয়। মুঘল ছোঁয়া রয়েছে এই খাবারে। ডিম, ঘন দুধ, চিনি, ঘি, জাফরান, এলাচগুঁড়ো আর ড্রাই ফ্রুট্সের কুচি দিয়ে তৈরি এই খাবারটির স্বাদ অতুলনীয়।

পেয়াঁজের পায়েস: হায়দরাবাদে বেশ জনপ্রিয় এই খাবারটি। একে ‘আনোখি ক্ষীর’ও বলা হয়। পেঁয়াজের একটা নিজস্ব গন্ধ আছে। তাই মিষ্টি রান্নায় পেঁয়াজের ব্যবহার হতে পারে, তা অনেকেরই ধারণার বাইরে। ঘন দুধ, মালাই, খোয়া ক্ষীর, রকমারি ড্রাই ফ্রুট্‌সের মিশেলে তৈরি এই পায়েসে কিন্তু পেঁয়াজের নিজস্ব কোনও গন্ধ পাওয়া যায় না।

মাংসের আচার: আম, লেবু, আমলকির গণ্ডি পেরিয়ে মাংসেরও যে আচার হতে পারে, তা অনেকেরই জানা নেই। তেলেঙ্গনা ও অন্ধ্রপ্রদেশে এই আচার বেশ জনপ্রিয়। পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কার মিশেলে তৈরি এই আচারের স্বাদ মুখে লেগে থাকবে।

রসুনের পায়েস: হ্যাঁ, ঠিক শুনছেন। রাজস্থানে রসুন দিয়েও পায়েস বানিয়ে খাওয়া হয়। এই রান্নাতেও নবাবি ছোঁয়া রয়েছে। দুধ, চিনি, ঘি, বাদাম, কেশরের মিশ্রণে তৈরি করা হয় এই পায়েস। তবে এই পায়েস এক বার খেলে তা যে আদৌ রসুনের পায়েস তা বোঝার উপায় নেই।

Advertisement
আরও পড়ুন