Badminton

ইতিহাসের সামনে আয়ুষ! বিশ্বের এক নম্বরকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয়

শনিবার আয়ুষের প্রতিপক্ষ ছিলেন বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্ন। প্রথম গেমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জেতেন আয়ুষ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৩:১৩
picture of Ayush

আয়ুষ শেট্টি। ছবি: এক্স।

ইতিহাসের সামনে আয়ুষ শেট্টি। ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে গেলেন ২০ বছর বয়সী এই তারকা। বিশ্বের এক নম্বরকে হারিয়ে দিয়েছেন আযুষ।

Advertisement

শনিবার নিংবো অলিম্পিক স্পোর্টস সেন্টারে সেমিফাইনালে আয়ুষের প্রতিপক্ষ ছিলেন বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্ন। প্রথম গেমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ১০-২১, ২১-১৯, ২১-১৭ ব্যবধানে শীর্ষ বাছাইকে হারান আয়ুষ। ১ ঘণ্টা ১৫ মিনিট ধরে লড়াই চলে।

মুখোমুখি লড়াইয়ে এর আগে এক বারই তাইল্যান্ডের তারকার মুখোমুখি হয়েছিলেন আয়ুষ। গত বছর অগস্টে আর্কটিক ওপেনের সেই ম্যাচে কুনলাউত স্ট্রেট গেমে হারিয়ে দিয়েছিলেন আয়ুষকে।

ফাইনালে আয়ুষের মুখোমুখি হবেন চতুর্থ বাছাই চাইনিজ তাইপেইয়ের চৌ তিয়েন চেন অথবা দ্বিতীয় বাছাই চিনের শি ইউ কি-র মধ্যে কেউ একজন।

দীনেশ খান্নার পর সিঙ্গলসে প্রথম ভারতীয় পুরুষ খেলোয়াড় হিসেবে এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন আয়ুষ। ১৯৬৫ সালে সোনা জিতেছিলেন খান্না। তার পর আর কেউ চ্যাম্পিয়ন হতে পারেননি। আয়ুষের সামনে ইতিহাসের হাতছানি।

Advertisement
আরও পড়ুন