Record in Australia Grade Cricket

১৬৩.৪ ওভারে ৬২৯ রানের জুটি! ঘরোয়া ক্রিকেটে নজির সিঙ্গাপুরে জন্ম নেওয়া ব্যাটার এবং দক্ষিণ আফ্রিকায় বড় হওয়া ওপেনারের

সিঙ্গাপুরে জন্ম নেওয়া হুগো বার্ডন এবং দক্ষিণ আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া চলে আসা স্টেফান মুলার। এই দুই ক্রিকেটারই অস্ট্রেলিয়ার গ্রেড ক্রিকেটে গড়ে ফেললেন নজির।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ২২:২০
cricket

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

একজন সিঙ্গাপুরে জন্ম নেওয়া ক্রিকেটার হুগো বার্ডন। অপর জন দক্ষিণ আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া চলে আসা এবং একসময় মার্নাস লাবুশেনের থেকে প্রশিক্ষণ নেওয়া স্টেফান মুলার। এই দুই ক্রিকেটারই অস্ট্রেলিয়ার গ্রেড ক্রিকেটে গড়ে ফেললেন নজির। সবচেয়ে বেশি রানের জুটি গড়েছেন তারা। ২ রানে ১ উইকেট হারানো অবস্থায়, তাঁরা তৃতীয় উইকেটে ৬২৯ রান যোগ করেছেন। গোল্ড কোস্ট মেন্স দলের দুই ক্রিকেটার নর্দার্ন সাবার্বসের বিরুদ্ধে এই নজির গড়েছেন। মুলার অপরাজিত থেকেছেন ৪৯২ বলে ২৭২ রানে। বার্ডন করেছেন ৪৯২ বলে ৩৪০ রান।

Advertisement

বার্ডন কুইন্সল্যান্ডের হয়ে ছ’টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। তিনি সবচেয়ে আগ্রাসী ব্যাট করেছেন। ৩০টি চার এব‌ং ১২টি ছয় মেরেছেন। প্রথম ওভারেই যে তাঁকে ব্যাট করতে নামতে হবে তা ভাবতে পারেননি। তিনি তৈরিই ছিলেন না। তবে বিপক্ষের স্লেজিং তাঁকে তাতিয়ে দিয়েছে। বার্ডন বলেছেন, “ওদের গ্যালারি থেকে আমার জন্য কিছু মিষ্টি কথা ভেসে এসেছিল। ওদের চুপ করিয়ে দিতে পেরেছি।”

প্রায় দু’দিন ধরে ব্যাট করেছে এই জুটি। বার্ডন আউট হওয়ার পর ডিক্লেয়ার করে গোল্ড কোস্ট। গ্রেড ক্রিকেটে সর্বোচ্চ রান রয়েছে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ম্যাট রেনশর (৩৪৪)। ছয় মেরে সেই রান পেরোতে গিয়ে আউট হন বার্ডন। পরে জানিয়েছেন, বার্তা পাঠিয়ে দুঃখপ্রকাশ করেছেন রেনশ।

Advertisement
আরও পড়ুন