IPL 2026

ভারতীয় বোর্ডের দ্বিগুণ টাকা ক্রিকেটারদের প্রতি বছর দেয় চেন্নাই! আইপিএলে ধোনির দলের সাফল্যের রহস্য ফাঁস প্রাক্তন ওপেনারের

পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ এবং ২০২৩ সালে চ্যাম্পিয়ন হয়েছে মহেন্দ্র সিংহ ধোনির দল। এই সাফল্যের নেপথ্যে রয়েছেন কর্তারাও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ২০:২৯
picture of cricket

চেন্নাই সুপার কিংস দল। ছবি: রয়টার্স।

আইপিএলের অন্যতম সফলতম দল চেন্নাই সুপার কিংস। এই সাফল্যের কৃতিত্ব কর্তৃপক্ষকে দিয়েছেন অভিনব মুকুন্দ। দলের ধারাবাহিক সাফল্যের পিছনে কর্তৃপক্ষের একটি সিদ্ধান্তের কথা বলেছেন চেন্নাইয়ের প্রাক্তন ওপেনিং ব্যাটার।

Advertisement

দূরদর্শনে এক সাক্ষাৎকারে মুকুন্দ বলেছেন, ‘‘আমার মতে চেন্নাইয়ের এই সাফল্যের কৃতিত্ব দল কর্তৃপক্ষেরও প্রাপ্য। ২০০৮ সালে আইপিএল শুরুর হওয়ার সময়ই কর্তৃপক্ষ আমাদের একটা কথা পরিষ্কার বলে দিয়েছিলেন। আমাদের বলা হয়েছিল, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড তোমাদের যে আর্থিক পুরস্কার দেবে, আমরা সেটা দ্বিগুণ করে দেব। দল জিতলেও দ্বিগুণ করে দেওয়া হবে, হারলেও দ্বিগুণ করে দেওয়া হবে।’ আইপিএলের প্রথম দিন থেকেই এটা চেন্নাইয়ের ঐতিহ্য। চেন্নাইয়ের যে কোনও ক্রিকেটারই এটা মেনে নেবে। এখনও পর্যন্ত এটা চালিয়ে যাচ্ছেন চেন্নাই কর্তৃপক্ষ। প্রথম বছরেই দল কর্তৃপক্ষের এই ঘোষণায় আমরা ক্রিকেটারেরা ভীষণ উৎসাহিত হয়েছিলাম।’’

ভারতের হয়ে সাতটি টেস্ট খেলা মুকুন্দ চেন্নাইয়ের হয়ে ওই এক বছরই আইপিএল খেলেছিলেন। ২০১৩ সালে তিনি খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। আইপিএলে মোট তিনটি ম্যাচ খেলে ১৯ রান করেন তিনি।

Advertisement
আরও পড়ুন