ICC Champions Trophy 2025

ফাইনালে কী করে ভারতকে হারানো যাবে, নিউ জ়িল্যান্ডকে উপায় বাতলে দিলেন দুই শোয়েব

ট্রফি জিততে নিউ জ়িল্যান্ডের কী করা উচিত, তা বলে দিলেন শোয়েব আখতার। পাকিস্তানের প্রাক্তন পেসারের উপদেশ কিউয়িদের। সঙ্গী শোয়েব মালিক। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জানালেন কোন কোন জায়গায় এগিয়ে ভারত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৫ ১৪:৫৫
Shoaib Akhtar

শোয়েব আখতার। —ফাইল চিত্র।

রবিবার দুবাইয়ে ভারত বনাম নিউ জ়িল্যান্ড ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি দুই দল। ট্রফি জিততে নিউ জ়িল্যান্ডের কী করা উচিত, তা বলে দিলেন শোয়েব আখতার। পাকিস্তানের প্রাক্তন পেসারের উপদেশ কিউয়িদের। সঙ্গী শোয়েব মালিক। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জানালেন কোন কোন জায়গায় এগিয়ে ভারত।

Advertisement

২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে দিয়েছিল নিউ জ়িল্যান্ড। ২০১৯ সালের এক দিনের বিশ্বকাপের সেমিফাইনালেও হারতে হয়েছিল রোহিত শর্মাদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও জিততে পারেনি ভারত। এ বার আরও একটি আইসিসি প্রতিযোগিতার নক আউটে মুখোমুখি ভারত-নিউ জ়িল্যান্ড। সেই ম্যাচের আগে আখতার বলেন, “নিউ জ়িল্যান্ডকে ভুলে যেতে হবে ভারতের বিরুদ্ধে খেলতে নামছে, ভুলে যেতে হবে ওরা কম শক্তিশালী হিসাবে নামবে ফাইনালে। মিচেল স্যান্টনারের মধ্যে সেই আত্মবিশ্বাস আছে। অধিনায়ক হিসাবে ও চায় ট্রফি জিততে।”

আখতার মনে করেন, নিউ জ়িল্যান্ডের ক্ষমতা রয়েছে ম্যাচ জেতার। নিজেদের সেরাটা দিতে হবে তাদের। আখতার বলেন, “ঠিক সময়ে ঠিক কাজটা করতে হবে। রোহিত শর্মা শুরু থেকেই আক্রমণ করবে। কিউয়ি স্পিনারদের আক্রমণ ভোঁতা করে দিতে চাইবে তারা। স্যান্টনারকে আক্রমণ করবে রোহিত। আমরা মনে হয় ম্যাচে ভারত এগিয়ে রয়েছে ৭০ শতাংশ জায়গায়। কিন্তু নিউ জ়িল্যান্ড যদি নিজেদের সেরাটা দিতে পারে তাহলে জেতা সম্ভব।”

শোয়েব মনে করেন ফাইনালে কিছুটা এগিয়ে থাকবে ভারত। তিনি বলেন, “ভারতীয় ব্যাটারেরা স্ট্রাইক রোটেট করে। সেটাই বাকি দলগুলির থেকে ভারতকে আলাদা করে দেয়। বড় রান তুলতে সাহায্য করে। রান তাড়া করতে সাহায্য করে। আর ভারতীয় স্পিনারদের কী ভাবে সামলাতে হবে, সেটা স্টিভ স্মিথ দেখিয়ে দিয়েছে। ৩০ গজের মধ্যে থাকা বাড়তি ফিল্ডার কাজে লাগিয়েছিল। বড় শট খেলছিল। ফাঁক খুঁজে নিচ্ছিল ফিল্ডারদের মধ্যে দিয়ে। সেই সঙ্গে যে ব্যাটার ২০-৩০ রান করে ফেলবে তাকে চেষ্টা করতে হবে ৮০, ৯০ বা ১০০ রান করার।”

Advertisement
আরও পড়ুন