india cricket

Asia Cup 2022: এশিয়া কাপে ভারতকে ভয় পাচ্ছেন প্রাক্তন পাক বোলার! সতর্ক করলেন বাবরদের

এশিয়া কাপে নামার আগে ভারতের ব্যাটার ও অলরাউন্ডারদের ভয় পাচ্ছেন প্রাক্তন পাক বোলার আকিব জাভেদ। বাবর আজমদের সতর্ক করেছেন তিনি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২২ ১৪:৩৫
রোহিত, কোহলীদের ব্যাটিং লাইন আপকে ভয় পাচ্ছেন প্রাক্তন পাক বোলার

রোহিত, কোহলীদের ব্যাটিং লাইন আপকে ভয় পাচ্ছেন প্রাক্তন পাক বোলার ফাইল চিত্র

টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ উইকেটে হারালেও এশিয়া কাপে ভারতকে হারানো সহজ হবে না বলেই মনে করছেন পাকিস্তানের প্রাক্তন বোলার আকিব জাভেদ। বাবর আজমদের সতর্ক করেছেন তিনি। ভারত ও পাকিস্তান, দু’দলের ক্রিকেটারদের মধ্যে তুলনা করেই এ কথা বলেছেন তিনি।

জাভেদ জানিয়েছেন, পাকিস্তানের থেকে ভারতীয় দলে ম্যাচ জেতানো ক্রিকেটারের সংখ্যা বেশি। তিনি বলেন, ‘‘দু’টো দলের প্রধান পার্থক্য ব্যাটিংয়ে। ভারতের ব্যাটিং অনেক বেশি অভিজ্ঞ। যদি রোহিত কোনও দিন খেলে তা হলে সে দিন কারও প্রয়োজন পড়বে না। ও একাই যথেষ্ট। ভারতের মিডল অর্ডারও পাকিস্তানের থেকে শক্তিশালী। সে দিকে বাবরদের লক্ষ্য রাখতে হবে।’’

Advertisement

পাকিস্তানের হয়ে বিশ্বকাপজয়ী জাভেদ ভয় পাচ্ছেন হার্দিক পাণ্ড্যকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে হার্দিক থাকলেও তখন সম্পূর্ণ সুস্থ ছিলেন না তিনি। কিন্তু এখন তিনি পুরো ফিট। জাভেদ বলেন, ‘‘ভারতের অলরাউন্ডাররা ওদের প্রধান শক্তি। পাকিস্তানের কাছে এক জন হার্দিক নেই। ও একাই ব্যাটে-বলে দলকে জেতানোর ক্ষমতা রাখে।’’

এই পরিস্থিতিতে ভারতকে হারাতে গেলে পাকিস্তানের নির্দিষ্ট পরিকল্পনা করে নামা উচিত বলে মনে করছেন জাভেদ। তিনি বলেন, ‘‘ভারতকে শুরু থেকেই চাপে রাখতে হবে। ওরা এক বার খেলা ধরে নিলে আটকানো কঠিন হবে। মনে রাখতে হবে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপের মধ্যে পরিস্থিতির অনেক তফাত। তাই আগের বারের মতো ভারতকে সহজে হারানো যাবে না।’’

Advertisement
আরও পড়ুন