ICC U19 World Cup 2026

বিশ্বকাপ নিয়ে দেশে ফিরল অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল! বৈভব-অভিজ্ঞানদের স্বাগত জানাতে মুম্বই বিমানবন্দরে ভিড়

ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ষষ্ঠ বার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে ভারত। গত শুক্রবার বিশ্বজয়ের পর রবিবার মুম্বইয়ে ফিরল আয়ুষ মাত্রের দল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪২
picture of cricket

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ট্রফি নিয়ে অধিনায়ক আয়ুষ মাত্রে। ছবি: এক্স।

দেশে ফিরল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দল। আয়ুষ মাত্রে, বৈভব সূর্যবংশী, অভিজ্ঞান কুন্ডুদের স্বাগত জানাতে রবিবার দুপুরে মুম্বই বিমানবন্দরে ভিড় জমিয়ে ছিলেন অসংখ্য ক্রিকেটপ্রেমী। ছিলেন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরাও। বিশ্বজয়ীদের ফুলের স্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়।

Advertisement

ক্রিকেটপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রে ছিল ১৪ বছরের বৈভব। উন্মাদনা ছিল অধিনায়ক মাত্রে এবং অভিজ্ঞানকে ঘিরেও। অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের অনেকের বাবা-মাও বিমানবন্দরে এসেছিলেন। ক্রিকেটারেরা বাইরে আসার অনেক আগে থেকেই জাতীয় পতাকা, ফুল নিয়ে অপেক্ষা করছিলেন ক্রিকেটপ্রেমীরা। বিশ্বকাপ নিয়ে বৈভব-অভিজ্ঞানেরা একে একে বিমানবন্দরের বাইরে আসতেই উচ্ছ্বাস অন্য মাত্রায় পৌঁছোয়।

বিশ্বজয়ী অধিনায়কের বাবা-মাও বিমানবন্দরে এসেছিলেন ছেলেকে বাড়ি নিয়ে যেতে। ছেলেকে নিয়ে বাড়ি ফেরার সময় মাত্রের বাবা যোগেশ কমলাকর মাত্রে বলেন, ‘‘দলকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতিয়ে আয়ুষ গোটা দেশকে গর্বিত করেছে। ওর বাবা হিসাবে আমিও গর্বিত। ট্রফি নিয়ে ফেরার আনন্দই আলাদা।’’ বিমানবন্দর থেকে বেরিয়ে বৈভবও বাবা-মাকে প্রণাম করে। বাবা-মায়ের সঙ্গে দেখা গিয়েছে অভিজ্ঞানকেও।

Advertisement
আরও পড়ুন