India vs Australia

গোলাপি বলের টেস্টে আড়াই দিনেই ১০ উইকেটে পর্যুদস্ত ভারত, ক্রিকেটকে বিদায় হিলির, দুঃস্বপ্নের জন্মদিন হরমনপ্রীতের

ইনিংসে হার বাঁচানো গেলেও লজ্জার হাত থেকে রেহাই পাওয়া গেল না। গোলাপি বলের টেস্টে ভারতের মহিলা দল ১০ উইকেটে হেরে গেল অস্ট্রেলিয়ার কাছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ১৭:০৬
cricket

ভারতের মহিলা দল। ছবি: সমাজমাধ্যম।

ইনিংসে হার বাঁচানো গেলেও লজ্জার হাত থেকে রেহাই পাওয়া গেল না। গোলাপি বলের টেস্টে ভারতের মহিলা দল ১০ উইকেটে হেরে গেল অস্ট্রেলিয়ার কাছে। দ্বিতীয় ইনিংসে ১৪৯ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। জিততে ২৫ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার। কোনও উইকেট না হারিয়েই সেই রান তুলে নেয় অস্ট্রেলিয়া।

Advertisement

রবিবার হরমনপ্রীত কৌরের জন্মদিন। দুঃস্বপ্নে পরিণত হল দিনটা। অন্য দিকে, দুর্দান্ত জয় দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটজীবন শেষ করলেন অ্যালিসা হিলি।

ম্যাচের পরিণতি কী হতে চলেছে তা বোঝা গিয়েছিল দ্বিতীয় দিনের শেষেই। ১০৫ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। প্রতিকা রাওয়াল (৬৩) এবং স্নেহ রানার (৩০) সৌজন্যে ভারত পৌঁছয় ১৩২ রানে। চাপের মুখে প্রতিকা দারুণ লড়াই করেছেন। কিন্তু তাঁর পক্ষে দলের লজ্জা বাঁচানো খুবই কঠিন ছিল। অ্যাশলে গার্ডনারের বলে রানা আউট হতেই ভারতের ইনিংস দ্রুত কাটিয়ে যায়। প্রতিকার শটে ভাল ক্যাচ ধরেন অ্যানাবেল সাদারল্যান্ড।

২৫ রান তোলা কখনওই কঠিন ছিল না অস্ট্রেলিয়ার পক্ষে। ৪.৩ ওভারেই রান তুলে নেয় তারা। হরমনপ্রীত বলেন, “টি-টোয়েন্টি সিরিজ় জিতে সফরের শুরুটা ভাল হয়েছিল। কিন্তু এক দিনের সিরিজ় এবং টেস্টে সেই ছন্দ ধরে রাখতে পারিনি। গোলাপি বলে কাজটা বেশ কঠিন ছিল।”

অস্ট্রেলিয়ার অধিনায়ক হিলি বলেছেন, “টি-টোয়েন্টি সিরিজ় হারার পর ফেরাটা খুব দরকার ছিল। শেষ বার দলের সঙ্গে গান গাইব। যে ভাবে দল এগিয়ে যাচ্ছে তা দেখে খুব খুশি। গত সপ্তাহটা দারুণ গিয়েছে।”

Advertisement
আরও পড়ুন