India vs South Africa 2021-22

বুমরা ফিরিয়ে দিলেন এলগারকে, প্রথম ইনিংসে ভারতের ২২৩ রান, কেপ টাউনের প্রথম দিন

সিরিজ ১-১। এমন অবস্থায় কেপটাউনে জেতার জন্য মুখিয়ে থাকবে দুই দলই। ভারতের কাছে সুযোগ প্রথম বার দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জেতার।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ২১:৪১
কোহলীর অর্ধশতরান।

কোহলীর অর্ধশতরান। ছবি: টুইটার থেকে

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ২১:১৫ key status

আউট এলগার

দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে ফিরিয়ে ভারতকে প্রথম সাফল্য এনেদিলেন বুমরা। মাত্র ৩ রান করে আউট হলেন তিনি।

timer শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ২১:১০

নতুন বলে বুমরার সঙ্গী উমেশ

পর পর দুই ওভার মেডেন দিলেন বুমরা। নতুন বল হাতে তাঁর সঙ্গে শুরু করেছেন উমেশ।

Advertisement
timer শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ২১:০০ key status

শুরু দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস

ক্রিজে ডিন এলগার এবং অ্যাডাম মার্করাম। ভারতের হয়ে প্রথম ওভার করলেন বুমরা। কোনও রান দেননি তিনি।

timer শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ২০:৪৬ key status

আউট শামি

এনগিডির বলে আউট হলেন শামি। ভারতের প্রথম ইনিংস শেষ ২২৩ রানে।

Advertisement
timer শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ২০:২৩ key status

আউট কোহলী

ফের শতরান হাতছাড়া। রাবাডার বলে অফস্টাম্পের বাইরের বলে ব্যাট ছোঁয়ালেন কোহলী। ৭৯ রানে শেষ হল তাঁর ইনিংস।

timer শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ২০:১৫ key status

ফিরলেন বুমরা

রাবাডার বলে ক্যাচ তুলে দিলেন বুমরা। কোনও রান না করেই ফিরলেন তিনি।

Advertisement
timer শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ২০:০২ key status

আউট শার্দূল

বলটা প্রায় মাটি থেকে ছিনিয়ে নিলেন পিটারসেন। মহারাজের বলে আউট শার্দূল। তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলেন। ৯ বলে ১২ রান করে আউট শার্দূল।

timer শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ১৯:৫৯

২০০ রানের গণ্ডি পার

শার্দূল ঠাকুরের ছয়ে দুশো রান তুলে নিল ভারত। ক্রিজে কোহলীর সঙ্গী এই ভারতীয় অলরাউন্ডার।

timer শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ১৯:৫০

কোহলীর বিরাট ইনিংস

কেপটাউনে কোহলীর ইনিংস বড় রানের ইঙ্গিত দিচ্ছে। শুরুতে নেমে কিছুটা দেখে খেললেও ধীরে ধীরে নিজের ছন্দে ফিরেছেন কোহলী। তাঁর মারা কভার ড্রাইভ দেখে উচ্ছ্বসিত ধারাভাষ্যকাররা।

timer শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ১৯:৪৮ key status

আউট অশ্বিন

ফিরে গেলেন অশ্বিনও। ঘাতক সেই জানসেন। তাঁর বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিলেন অশ্বিন। ১০ বলে ২ রান করেছেন তিনি।

timer শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ১৯:৪৭ key status

আউট পন্থ

জানসেনের বলে পিটারসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন পন্থ। ৫০ বলে ২৭ রান করেছেন তিনি।

timer শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ১৯:২৭ key status

অর্ধ শতরান কোহলীর

টেস্টে ২৮তম অর্ধশতরান করে ফেললেন কোহলী।

timer শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ১৮:৫১ key status

চা বিরতি

চার উইকেট হারিয়েছে ভারত। দ্বিতীয় সেশন আউট হলেন পুজারা এবং রহাণে। ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ এবং বিরাট কোহলী।

timer শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ১৭:৫৪ key status

আউট রহাণে

রাবাডার বলে আউট রহাণে। উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিলেন তিনি। নিজেও বুঝতে পারেননি যে ব্যাটে বল লেগেছে। রিভিউ নিয়েছিলেন তিনি। কিন্তু দেখা যায় বল ব্যাটে লেগেছে। ১২ বলে ৯ রান করেছেন তিনি।

timer শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ১৭:৩২ key status

আউট পুজারা

এ বার উইকেট পেলেন জানসেন। তাঁর বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিলেন পুজারা। ৭৭ বলে ৪৩ রান করে আউট হলেন তিনি।

timer শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ১৬:৪৫ key status

মধ্যাহ্নভোজে ভারতের স্কোর ৭৫/২

ক্রিজে রয়েছেন কোহলী (১৫ রানে অপরাজিত) এবং পুজারা (২৬ রানে অপরাজিত)। প্রথম সেশন দুই ওপেনারকে হারালেও ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছে পুজারা-কোহলী জুটি।

timer শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ১৫:৩৯ key status

৫০ রানের গণ্ডি পার করল ভারত

৫০ রানের গণ্ডি পার করল ভারত। ক্রিজে পুজারা এবং কোহলী।

timer শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ১৫:১৩

ক্রিজে পুজারা এবং কোহলী

দুই ওপেনার ফেরার পর ক্রিজে রয়েছেন চোট সারিয়ে দলে ফেরা কোহলী এবং গত ম্যাচে ছন্দ খুঁজে পাওয়া পুজারা। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ৪১/২।

timer শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ১৫:১২ key status

ফিরলেন ময়াঙ্কও

রাহুল আউট হওয়ার পরের ওভারেই আউট ময়াঙ্ক। তাঁকে ফেরালেন রাবাডা। ৩৫ বলে ১৫ রান করে আউট ময়াঙ্ক।

timer শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ১৫:১১ key status

আউট রাহুল

অলিভিয়েরের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন রাহুল। ৩৫ বলে ১২ রান করেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন