Strait of Hormuz

এ বার থেকে ‘ট্রাম্প প্রণালী’! হরমুজ় প্রণালীর নামটাই বদলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট, সংশোধিত মানচিত্র প্রকাশ

ট্রাম্প তাঁর সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে সংশোধিত মানচিত্রের ছবিটি পোস্ট করেছেন। মানচিত্রের উপর হরমুজ় প্রণালীর বদলে ‘ট্রাম্প প্রণালী’ লেখা হলেও তাৎপর্যপূর্ণ ভাবে তলায় কোনও ক্যাপশন লেখা হয়নি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ২৩:৩৮
এ বার হরমুজ় প্রণালীর (স্ট্রেট অফ হরমুজ়) নাম বদলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ বার হরমুজ় প্রণালীর (স্ট্রেট অফ হরমুজ়) নাম বদলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত।

ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতেতে এ বার হরমুজ় প্রণালীর (স্ট্রেট অফ হরমুজ়) নামটাই বদলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বৃহস্পতিবার পারস্য উপসাগর এবং ওমান উপসাগর (আরব সাগরের উত্তর-পশ্চিমাংশ)-এর সংযোগ রক্ষাকারী জলপথের নাম বদলে ‘ট্রাম্প প্রণালী’ (স্ট্রেট অফ ট্রাম্প) করে দিলেন তিনি।

Advertisement

ট্রাম্প তাঁর সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে সংশোধিত মানচিত্রের ছবিটি পোস্ট করেছেন। মানচিত্রের উপর হরমুজ় প্রণালীর বদলে ‘ট্রাম্প প্রণালী’ লেখা হলেও তাৎপর্যপূর্ণ ভাবে তলায় কোনও ক্যাপশন লেখা হয়নি। মানচিত্রটি প্রথমে ‘আইস্ট্যান্ডউইথট্রাম্প৪৭’ নামে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল। পরে ট্রাম্প নিজের সমাজমাধ্যমে সেটি শেয়ার করেন।

গত সপ্তাহে পাকিস্তান এবং ওমান সফরে গিয়েছিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। তার পরে সোমবার জানা যায়, শান্তি ফেরাতে আমেরিকাকে তিন দফা প্রস্তাব দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, তারা হরমুজ়ে পণ্যবাহী জাহাজ চলাচল আবার স্বাভাবিক করতে চায়। কিন্তু পরমাণু সংক্রান্ত আলোচনা এখনই শুরু করতে চায় না। নতুন চুক্তিতে যুদ্ধবিরতির মেয়াদবৃদ্ধি কিংবা পাকাপাকি ভাবে সংঘাতে ইতি টানার প্রস্তাব দিয়েছে ইরান। হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক হলে এবং ওই প্রণালীতে আমেরিকা অবরোধ তুলে নিলে পরমাণু সংক্রান্ত বোঝাপড়া শুরু করতে চাইছে তেহরান। এ বিষয়ে ওয়াশিংটন আনুষ্ঠানিক ভাবে কোনও বিবৃতি না দিলেও মার্কিন সংবাদমাধ্যমের একাংশ জানাচ্ছে, ইরানের প্রস্তাবে সায় দিতে নারাজ ট্রাম্প সরকার।

Advertisement
আরও পড়ুন