Virat Kohli

তারকা তকমা ঝেড়ে ফেলে রঞ্জিতে বিরাট, অনুশীলনে জায়গা ছাড়লেন অধিনায়ককে, বইলেন কিট ব্যাগ

সনৎ সাংওয়ান, অর্পিত রানা, সিদ্ধান্ত শর্মাদের হাতের কাছে চাঁদ পাওয়ার মতো অবস্থা। কিন্তু কোহলি নিজের তারকা তকমা বাইরে রেখেই রঞ্জির নেটে ঢুকছেন। জায়গা ছেড়ে দিচ্ছেন অধিনায়ক আয়ুষ বদোনীকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ১৫:৫২
Virat Kohli

বিরাট কোহলি। ছবি: পিটিআই।

বিরাট কোহলির মতো একজন তারকা ব্যাটার দিল্লির নেটে। সনৎ সাংওয়ান, অর্পিত রানা, সিদ্ধান্ত শর্মাদের হাতের কাছে চাঁদ পাওয়ার মতো অবস্থা। কিন্তু কোহলি নিজের তারকা তকমা বাইরে রেখেই রঞ্জির নেটে ঢুকছেন। জায়গা ছেড়ে দিচ্ছেন অধিনায়ক আয়ুষ বদোনীকে।

Advertisement

১৩ বছর পর রঞ্জি খেলতে নামছেন কোহলি। অনুশীলনে ৩৫ মিনিট গা গরম করেন। রেলওয়েজ়ের বিরুদ্ধে খেলতে নামবেন তিনি। নেটে নামার আগে ১৫ মিনিট ফুটবল খেলেন। তার পর ব্যাট করার জন্য তৈরি হন। সেই সময় বদোনীও নেটে যাওয়ার জন্য তৈরি। তিনি বুঝতে পারছিলেন না কী করবেন। কোহলিকে দেখা যায় বদোনীকে নেটে যেতে বলছেন। ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, “বদোনী তুমি ব্যাটিং করে নাও। পরে আমরা জায়গা বদল করে খেলব।”

মাঠে নিজের কিট ব্যাগ নিজেই বইছেন কোহলি। কারও সাহায্য নিচ্ছেন না। দিল্লি দলের ম্যানেজার মহেশ ভাটি, যিনি এক সময় কোহলির কোচ ছিলেন। মহেশ তরুণ ক্রিকেটারদের পাঠিয়েছিলেন, কোহলি কিট ব্যাগ বয়ে দেওয়ার জন্য। কিন্তু বিরাট সাহায্য নেননি। তিনি বলেন, “ভাইয়া, কী বলছ? আমার খেলার সরঞ্জাম আমিই নিয়ে যাব।” এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মহেশ বলেন, “আগের মতোই আছে কোহলি। নিজেই কিট ব্যাগ বয়ে নিয়ে এল। অনুশীলন শেষে নিজেই বয়ে নিয়ে গেল সাজঘরে।”

দিল্লি ক্রিকেট সংস্থার তরফে কোহলিকে নেতৃত্ব দেওয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন বলে জানা গিয়েছে। রঞ্জিতে দিল্লিকে নেতৃত্ব দিচ্ছেন বদোনী। কোহলি খেললেও অধিনায়কত্ব করবেন আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের ক্রিকেটার।

কোহলিকে পেলেও দিল্লির হয়ে এই ম্যাচে খেলতে দেখা যাবে না পন্থকে। মুম্বইয়ের হয়ে খেলবেন না রোহিত, যশস্বী জয়সওয়াল এবং শ্রেয়স আয়ারও। তাঁরা সকলেই ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলার প্রস্তুতি নেবেন। তবে কোহলি এবং লোকেশ রাহুল রঞ্জি খেলবেন। তাঁরা আগের ম্যাচটি খেলেননি। সেই কারণেই কোহলি দিল্লির হয়ে এবং রাহুল কর্নাটকের হয়ে খেলতে নামবেন।

Advertisement
আরও পড়ুন