Asia Cup 2023

এশিয়া কাপে রোহিতের ভারতীয় দলে হঠাৎ এলেন ‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডো’

ভারতীয় দলে হঠাৎ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোথা থেকে এলেন? এশিয়া কাপে কী ভাবে এলেন তিনি?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৩ ২১:০৮
Team India

ভারতীয় দল। —ফাইল চিত্র।

ভারতীয় দলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? এমনটাই দেখা গেল বৃহস্পতিবার। ভারতীয় পেসার মহম্মদ সিরাজের পছন্দের ফুটবলার রোনাল্ডো। এশিয়া কাপে খেলতে নামার আগে ছবি তোলা হয়। সেখানেই রোনাল্ডোর মতো স্টাইলে ছবি তুললেন সিরাজ।

Advertisement

বুধবার থেকে এশিয়া কাপ শুরু হয়েছে। ভারতের প্রথম ম্যাচ শনিবার। পাকিস্তানের বিরুদ্ধে খেলবে তারা। প্রথম ম্যাচ খেলতে নামার আগে ছবি তোলা হয় ক্রিকেটারদের। ভারতীয় পেসার সিরাজ সেই ছবি তোলার সময় রোনাল্ডোর মতো ভঙ্গিতে ছবি তোলেন। গোল করার পর রোনাল্ডো যে ভাবে উৎসব করেন। সেটাকে ‘সিউ’ উৎসব বলা হয়। সেই উৎসব করার সময় রোনাল্ডো লাফিয়ে উঠে দু’হাত দু’পাশে মেলে দেন। সিরাজকেও তেমন ভাবেই ছবি তুলতে দেখা গেল।

Siraj

মহম্মদ সিরাজ। ছবি: টুইটার

শনিবার এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ। প্রথম ম্যাচে নেপালকে হেলায় হারিয়েছেন বাবর আজ়মেরা। ভারতের বিরুদ্ধে আত্মবিশ্বাস নিয়ে নামবেন তাঁরা। ভারতীয় দলে চোট সারিয়ে ফিরেছেন যশপ্রীত বুমরা এবং শ্রেয়স আয়ার। যা ভারতীয় দলকে আরও শক্তিশালী করবে। এশিয়া কাপের দলে ভারতের পেস আক্রমণ সামলাবেন বুমরা। সেই সঙ্গে থাকবেন মহম্মদ শামি এবং সিরাজ। যদিও তাঁদের তিন জনকে একসঙ্গে রোহিত খেলাবেন কি না তা স্পষ্ট নয়। শ্রীলঙ্কার মাটিতে স্পিনারেরা বেশি সাহায্য পেতে পারে। তাই ভারত দুই পেসার এবং হার্দিক পাণ্ড্যকে নিয়ে মাঠে নামতে পারে।

Advertisement
আরও পড়ুন