IPL 2026

পঞ্জাবের হয়ে আইপিএলে অভিষেক, সেই পঞ্জাব ম্যাচেই আম্পায়ার হিসাবে শুরু করছেন ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ী অধিনায়ক

উত্তরপ্রদেশের প্রথম আম্পায়ার হিসাবে আইপিএলে ম্যাচ পরিচালনার সুযোগ পাচ্ছেন তন্ময় শ্রীবাস্তব। কিংস ইলেভেন পঞ্জাব, কোচি টাস্কার্স এবং ডেকান চার্জার্সের হয়ে আইপিএল খেলেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৪:৫৫
picture of cricket

তন্ময় শ্রীবাস্তব। ছবি: এক্স।

উত্তরপ্রদেশের প্রাক্তন ক্রিকেটার তন্ময় শ্রীবাস্তব এ বার নতুন ভূমিকায়। আইপিএলে আম্পায়ার হিসাবে অভিষেক হতে চলেছে তাঁর। আগামী ২৮ এপ্রিল পঞ্জাব কিংস-রাজস্থান রয়্যালস ম্যাচ পরিচালনার দায়িত্ব থাকবে তাঁর কাঁধে। তিনিই হতে চলেছেন প্রথম আম্পায়ার, যিনি ক্রিকেটার হিসাবেও আইপিএল খেলেছেন।

Advertisement

২০০৮ সালে প্রথম আইপিএলে পঞ্জাবের হয়ে খেলেছিলেন তন্ময়। এ বার আম্পায়ার হিসাবে তাঁর প্রথম ম্যাচেও থাকছে পঞ্জাব। শুরুতেই নিজের প্রাক্তন দলের ম্যাচে নিরপেক্ষতা রক্ষা করতে হবে তাঁকে। গত বছরও আইপিএলে ছিলেন তন্ময়। তবে মাঠে নেমে ম্যাচ পরিচালনার দায়িত্ব পাননি। কয়েকটি ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন। এ বারই প্রথম ম্যাচ খেলানোর দায়িত্ব পেয়েছেন। উল্লেখ্য, তিনিই উত্তরপ্রদেশ থেকে আইপিএলের প্রথম আম্পায়ার।

এ বার মোট চারটি ম্যাচে মাঠে থাকবেন তন্ময়। ২৮ এপ্রিলের ম্যাচ ছাড়া ৫ মে দিল্লি ক্যাপিটালস-চেন্নাই সুপার কিংস, ১০ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-মুম্বই ইন্ডিয়ান্স এবং ১৮ মে চেন্নাই- সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচেও মাঠে থাকবেন। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাঁকে কয়েকটি ম্যাচে তৃতীয় বা চতুর্থ আম্পায়ারের দায়িত্বও দিয়েছে।

আম্পারিংয়ে আসার আগে কোচিং করাতেন তন্ময়। ২০০৮ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কাজ করেছেন বেঙ্গালুরুর স্কাউট হিসাবে। জম্মু-কাশ্মীরের রঞ্জি দলের ফিল্ডিং কোচ ছিলেন এক সময়। এ ছাড়া ভারতের অনূর্ধ্ব-১৬ দলের ব্যাটিং কোচের দায়িত্বও পালন করেছেন। গত তিন বছর ধরে আম্পারিং করছেন। ঘরোয়া ক্রিকেটে দক্ষতার পরিচয় দিয়ে আইপিএলে দায়িত্ব পেয়েছেন। উত্তরপ্রদেশের হয়ে ৯০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৪৯১৮ রান করেছেন তিনি। কোচি টাস্কার্স এবং ডেকান চার্জার্সের হয়েও আইপিএল খেলেছেন। ২০২০ সালে ক্রিকেট থেকে অবসর নেন তন্ময়।

Advertisement
আরও পড়ুন