Abhishek Sharma

ডোপ পরীক্ষা দিতে হবে অভিষেককে! নাডার তালিকায় যুক্ত হল ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের নাম

তালিকায় থাকা খেলোয়াড়দের তাঁদের সারা বছরের অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে রাখতে হয়। বছরের যে কোনও সময় ডোপ পরীক্ষার জন্য তাঁদের নমুনা দিতে হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ২০:৫৭
picture of cricket

অভিষেক শর্মা। —ফাইল চিত্র।

ডোপ পরীক্ষা দিতে হবে ভারতীয় ক্রিকেট দলের দুই সদস্য অভিষেক শর্মা এবং অক্ষর পটেলকে। ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা ৩৪৮ জন খেলোয়াড়ের যে তালিকা প্রকাশ করেছে, তাতে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের এই দুই সদস্যের নামও।

Advertisement

নাডার রেডিস্টার্ড টেস্টিং পুলে নাম থাকার অর্থ ডোপ পরীক্ষা দিতেই হবে। অভিষেক এবং অক্ষরকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ভারতীয় দলের অন্য দুই ক্রিকেটারের পরিবর্তে। নাডা প্রথমে যে তালিকা প্রকাশ করেছিল, তাতে নাম ছিল শ্রেয়স আয়ার এবং স্মৃতি মন্ধানার। নতুন তালিকায় ভারতের দুই সহ-অধিনায়কের নাম নেই।

তালিকায় থাকা খেলোয়াড়দের তাঁদের সারা বছরের অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে রাখতে হয়। বছরের যে কোনও সময় পরীক্ষার জন্য তাঁদের নমুনা দিতে হতে পারে। অনেক ক্ষেত্রে নাডার কর্মীরা নমুনা নিতে খেলোয়াড়ের উল্লেখিত অবস্থানে পৌঁছে যান। নাডার নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট খেলোয়াড়দের আগে থেকে উল্লিখিত জায়গায় থাকতে হয়। পর পর তিন বার কোনও খেলোয়াড়কে নির্দিষ্ট জায়গা পাওয়া না গেলে বা নাডার নির্দেশ মতো নমুনা না দিলে তাঁকে ডোপ পরীক্ষায় ব্যর্থ হিসাবে বিবেচনা করা। শাস্তিও পেতে হয় তাঁকে।

নাডার ২০২৬ সালের তালিকায় রয়েছে শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, হার্দিক পাণ্ড্য, ঋষভ পন্থ, জসপ্রীত বুমরাহ, লোকেশ রাহুল, অর্শদীপ সিংহ, তিলক বর্মা, দীপ্তি শর্মা, শেফালি বর্মা, রেণুকা সিংহ ঠাকুরদের নাম। তাঁদের সঙ্গে যুক্ত হয়েছে অভিষেক এবং অক্ষরের নাম।

Advertisement
আরও পড়ুন