IPL 2026

আইপিএলে নতুন মাইলফলক স্পর্শ নারাইনের, প্রথম বিদেশি বোলার হিসাবে নজির কেকেআর স্পিনারের

২০১২ সাল থেকে আইপিএল খেলছেন সুনীল নারাইন। প্রথম থেকেই তিনি কেকেআরের ক্রিকেটার। অর্থাৎ আইপিএলে ২০১টি উইকেটের প্রতিটিই ওয়েস্ট ইন্ডিজ়ের স্পিনার পেয়েছেন শাহরুখ খানের দলের হয়ে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১২:১২
picture of cricket

সুনীল নারাইন। ছবি: বিসিসিআই।

আইপিএলে নজির গড়লেন সুনীল নারাইন। প্রথম বিদেশি ক্রিকেটার হিসাবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন কলকাতা নাইট রাইডার্সের স্পিনার। রবিবার সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে এই কীর্তি গড়েছেন নারাইন। সলিল অরোরাকে আউট করে নজির গড়েছেন নারাইন।

Advertisement

প্যাট কামিন্সদের বিরুদ্ধে ৩১ রানে ২ উইকেট নিয়েছেন নারাইন। একই সঙ্গে আইপিএলে নতুন মাইলফলক স্পর্শ করেছেন। তৃতীয় বোলার হিসাবে আইপিএলে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন নারাইন। এই তালিকায় শীর্ষে রয়েছেন যুজবেন্দ্র চহাল। আইপিএলে ১৮২টি ম্যাচ খেলে ২২৮টি উইকেট নিয়েছেন চহাল। দ্বিতীয় স্থানে রয়েছেন ভুবনেশ্বর কুমার। অভিজ্ঞ জোরে বোলারের ১৯৯ ম্যাচে ২১৫ উইকেট। নারাইন এই তালিকায় তৃতীয় স্থানে। ১৯৭ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা হল ২০১। তালিকায় চতুর্থ স্থানে পীযূষ চাওলা। আইপিএলে ১৯২টি ম্যাচ খেলে ১৯২টি উইকেট রয়েছে ভারতীয় দলের প্রাক্তন স্পিনারের। পঞ্চম স্থানে রবিচন্দ্রন অশ্বিন। আইপিএলে ২২১টি ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ১৮৭টি। অর্থাৎ তালিকায় প্রথম পাঁচে এক মাত্র বিদেশি নারাইন।

২০১২ সাল থেকে আইপিএল খেলছেন নারাইন। প্রথম থেকেই তিনি কেকেআরের ক্রিকেটার। অর্থাৎ আইপিএলে ২০১টি উইকেটের প্রতিটিই তিনি পেয়েছেন শাহরুখ খানের দলের হয়ে।

Advertisement
আরও পড়ুন