সূর্যকুমার যাদব। ছবি: পিটিআই।
ফর্মে ফিরলেন সূর্যকুমার। ২৮ বল বাকি থাকতে নিউ জ়িল্যান্ডকে ৭ উইকেটে হারাল ভারত। সূর্য (৮২) এবং শিবম (৩৬) অপরাজিত থাকলেন।
ব্যাট করছেন সূর্য (৮১) এবং শিবম (৩৫)।
২৩ বলে ৫০ রান পূর্ণ করলেন সূর্য। ১৪ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশতরান করলেন। ভারত ১৪৪/৩।
ব্যাট করছেন সূর্য (৪১) এবং শিবম (৩)। জয়ের জন্য দরকার ৬০ বলে ৭৬ রান।
সোধির বলে ছয় মারতে গিয়ে আউট ঈশান (৭৬)। ভারত ১২৮/৩।
২১ বলে ৫১ রান করলেন ঈশান। তাঁর ইনিংসে ভর করে লড়াইয়ে ফিরছে ভারত।
ব্যাট করছেন ঈশান (৪১) এবং সূর্য (৩)।
ডাফির প্রথম বলেই ছয় মারতে গিয়ে আউট অভিষেক (০)। ভারত ৬/২।
৬ রান করে ম্যাট হেনরির বলে আউট সঞ্জু। প্রথম উইকেট হারাল ভারত।
ভারতকে জয়ের জন্য ২০৯ রানের লক্ষ্য দিল নিউ জ়িল্যান্ড। স্যান্টনার ৪৭ এবং ফোকস ১৫ রান করে অপরাজিত রইলেন। কুলদীপের ২ উইকেট ৩৫ রানে।
ব্যাট করছেন স্যান্টনার (২৩) এবং ফোকস (০)।
হার্দিকের বলে আউট চাপম্যান (১০)। নিউ জ়িল্যান্ড ১৬১/৬।
কুলদীপের বলে আউট রাচিন (৪৪)। নিউ জ়িল্যান্ড ১২৯/৫।
শিবম দুবের বলের গতিতে ঠকে গিয়ে হার্দিকের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন মিচেল। তিনি করলেন ১৮ রান। ১২৫ রানের মাথায় নিউ জ়িল্যান্ডের চতুর্থ উইকেট পড়ল।
রাচিন রবীন্দ্র ৩৬ ও ড্যারিল মিচেল ১২ রানে ক্রিজ়ে রয়েছেন।
কুলদীপের বলে মারতে গিয়ে হার্দিকের হাতে ধরা পড়লেন ফিলিপ্স (১৯)। নিউ জ়িল্যান্ড ৯৮/৩।
বরুণের গুগলি বুঝতে পারলেন না সাইফার্ট (২৪)। দুই ওপেনারই আউট। নিউ জ়িল্যান্ড ৪৩/২।
নিজের দ্বিতীয় বলেই উইকেট পেলেন হর্ষিত। বলের গতি বদলে আউট করলেন কনওয়েকে (১৯)। নিউ জ়িল্যান্ড ৪৩/১।
ব্যাট করছেন কনওয়ে (১৯) এবং সাইফার্ট (২৪)।
ওপেন করতে নেমেছেন সাইফার্ট এবং কনওয়ে।