সরাসরি
ICC T20 World Cup 2026

ওয়াংখেড়ের পিচে খাবি খাচ্ছেন সূর্যেরা, ভারতের ছয় মহারথী সাজঘরে, বিশ্বকাপে চমকে দিচ্ছে আমেরিকা, মাঠে নামতে হল গম্ভীরকে!

শনিবার বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেছে ভারত। ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ আমেরিকা। জিতেই অভিযান শুরু করতে মরিয়া সূর্যকুমার যাদবেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৩
cricket

ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (বাঁ দিকে) এবং আমেরিকার অধিনায়ক মোনাঙ্ক পটেল। — ফাইল চিত্র।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৮ key status

১০০ পেরোল ভারত

সৌরভকে জোড়া চার মেরে ভারতের রান ১০০ পার করে দিলেন অক্ষর পটেল।

timer শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৩ key status

বিপর্যস্ত ভারত

ক্রিজ়ে নেমেই ফিরে গেলেন হার্দিক। একটি চার মেরেছিলেন। এর পর চালিয়ে খেলতে গিয়ে হরমীতের বলে ক্যাচ দিলেন সাইতেজার হাতে। ৬ বলে ৫ রান করলেন তিনি।

ভারত ৭৭-৬।

Advertisement
timer শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০১ key status

রিঙ্কু আউট

শুরু থেকেই খেলতে সমস্যা হচ্ছিল তাঁর। আমেরিকার বোলারেরা নানা ভাবে সমস্যায় ফেলছিলেন তাঁকে। বড় শট খেলতে আউট রিঙ্কু। মহসিনের বলে ক্যাচ দিলেন মিলিন্দের হাতে। ১৪ বলে ৬ রান করেছেন।

timer শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৫ key status

১০ ওভারে ভারত ৬৩-৪

ইনিংসের অর্ধেক হয়ে গেলেও রান বাড়ছে না ভারতের। মূলত মন্থর গতির পিচে রান তুলতে সমস্যা হচ্ছে। বড় শটও খেলা যাচ্ছে না।

Advertisement
timer শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৯ key status

ভারতের ৪৬-৪

গত বিশ্বকাপের পর থেকে পাওয়ার প্লে-তে ভারতের তৃতীয় সর্বনিম্ন স্কোর। আগ্রাসী থাকা ভারতকে প্রথম ম্যাচেই চাপে ফেলে দিয়েছে আমেরিকা।

timer শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৯ key status

প্রথম বলেই আউট শিবম

খারাপ শট খেলে প্রথম বলেই আউট শিবম। পাওয়ার প্লে-তেই ভারতের চারটি উইকেট ফেলে দিল আমেরিকা।

ভারত ৪৭-৪।

Advertisement
timer শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩১ key status

ঈশান আউট

চালিয়ে খেলতে গিয়ে আউট ঈশান। শকউইকের বলে মিলিন্দের হাতে ক্যাচ তুলে দিলেন। ১৬ বলে ২০ করলেন তিনি।

ভারত ৪৫-২।

timer শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৭ key status

ক্যাচ পড়ল ঈশানের

ব্যাকওয়ার্ড পয়েন্টে ঈশানের ক্যাচ ফেলে দিলেন আমেরিকার ফিল্ডার। হতাশায় মুখ ঢাকলেন আমেরিকার আলি খান।

timer শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২২ key status

পাল্টা আগ্রাসন ভারতের

প্রথমে ধাক্কা খেলেও ধীরে ধীরে আগ্রাসী হচ্ছে ভারত। চালিয়ে খেলছেন তিলক এবং ঈশান।

ভারত ৩২-১।

timer শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৭ key status

চাপে রাখছে আমেরিকা

প্রথম ২ ওভারে ভাল বল করেছে আমেরিকা। মাত্র ৯ রান দিয়েছে তারা।

timer শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১১ key status

অভিষেক আউট

প্রথম বলেই ফিরে গেলেন অভিষেক শর্মা। আলি খানের বলে সঞ্জয়ের হাতে ক্যাচ দিলেন। বিশ্বকাপের প্রথম ম্যাচে ‘গোল্ডেন ডাক’ অভিষেকের।

ভারত ৮-১।

timer শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৮ key status

প্রথম ওভারে ছ’রান

সৌরভের পঞ্চম বলে মিড অনের উপর দিয়ে ছয় মারলেন ঈশান।

timer শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৯ key status

সূর্যকুমার কী বললেন?

আমরা প্রথমে ব্যাট করার কথাই ভাবছিলাম। পিচ দেখে ভালই মনে হচ্ছে। হাওয়া বইছে। তাই শিশিরের সম্ভাবনা নেই। ম্যাচের আগেই ওয়াংখেড়ে উত্তেজনায় ফুটছে।

timer শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৬ key status

টসে হারলেন সূর্য

বিশ্বকাপের প্রথম ম্যাচেই টসে হেরে গেলেন সূর্যকুমার যাদব। ওয়াংখেড়েতে প্রথমে ব্যাট করবে ভারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন