IPL 2026

চোটের জায়গায় স্ক্যান হল রোহিতের, পঞ্জাব ম্যাচে শর্মার খেলা নিয়ে জল্পনা, দিতে হবে ফিটনেস পরীক্ষা

বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। ব্যাট করার সময় মাঝপথেই উঠে যান। আর নামেননি। এ বার পঞ্জাব ম্যাচে রোহিত শর্মার খেলা নিয়ে জল্পনা তৈরি হল। কী হবে তাঁর?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ২৩:২৫
cricket

রোহিত শর্মা। ছবি: পিটিআই।

বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। ব্যাট করার সময় মাঝপথেই উঠে যান। আর নামেননি। এ বার পঞ্জাব ম্যাচে রোহিত শর্মার খেলা নিয়ে জল্পনা তৈরি হল। তাঁকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। পাশ করলে তবেই খেলতে পারবেন।

Advertisement

রবিবার ১৩ বলে ১৯ রান করে মাঠ ছেড়ে বেরিয়ে যান রোহিত। তার আগেই মাঠে এক বার চিকিৎসক ডেকে শুশ্রূষা করান। তার পরেও ইনিংস এগিয়ে নিয়ে যেতে পারেননি। সোমবার সকালে মুম্বইয়ের একটি হাসপাতালে তাঁর চোটের জায়গায় স্ক্যান করা হয়। মুম্বইয়ের ফিজ়িয়ো নীতীন পটেল রোহিতের সঙ্গে ছিলেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্ক্যানের রিপোর্ট আসেনি।

‘রেভস্পোর্টজ়’কে মুম্বই দলের এক সূত্র বলেছেন, “রোহিতের চোটের দিকে কড়া নজর রাখছেন ফিজ়িয়ো। আমরা জানি এখন প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঘরের মাঠের ম্যাচ। তবে রোহিতকে নিয়ে কোনও ঝুঁকি নেওয়া হবে না।”

মঙ্গলবার রোহিতকে নির্দিষ্ট কিছু ফিটনেস ড্রিল করানো হতে পারে। সেখানে রোহিত কেমন পারফর্ম করেন তার উপরে নির্ভর করছে মঙ্গলবারের ম্যাচে তিনি খেলবেন তিনি। ওই সূত্রের দাবি, “আমাদের হাতে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম রয়েছে। যদি রোহিত ব্যাট করতে পারে তা হলে ওকে গত বছরের মতোই ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হতে পারে।”

Advertisement
আরও পড়ুন