IPL 2025

আইপিএলের প্রথম তিন ম্যাচে নেই বুমরাহ, চেন্নাই দ্বৈরথের আগে চিন্তার ভাঁজ মুম্বই কোচের কপালে

আইপিএলের প্রথম তিনটি ম্যাচে জসপ্রীত বুমরাহ খেলতে পারবেন না। চেন্নাইয়ের বিরুদ্ধে নামার আগে বুমরাহের অভাব ভালই টের পাওয়া যাবে বলে জানিয়েছেন মাহেলা জয়বর্ধনে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৬:৪২
cricket

জসপ্রীত বুমরাহ। — ফাইল চিত্র।

আইপিএলের প্রথম তিনটি ম্যাচে যে জসপ্রীত বুমরাহ খেলতে পারবেন না, এ কথা আগেই জানা গিয়েছিল। চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামার আগে বুমরাহের অভাব ভালই টের পাওয়া যাবে বলে জানিয়েছেন মাহেলা জয়বর্ধনে। মুম্বই ইন্ডিয়ান্স কোচের মতে, বাকিদের এগিয়ে এসে বুমরাহের জায়গা ভরাট করতে হবে।

Advertisement

বুধবার সাংবাদিক বৈঠকে জয়বর্ধনে বলেছেন, “বুমরাহ এখন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছে। ধীরে ধীরে ওর উন্নতি হচ্ছে। তাই আপাতত কিছু দিন ওকে নজরে রাখতে হবে এবং ও কেমন উন্নতি করছে সেটা খেয়াল রাখতে হবে। এই মুহূর্তে সব ঠিকঠাক যাচ্ছে। তবে প্রতি দিন উন্নতি করছে। যত দূর জানি, ও বেশ খুশি। আশা করি দ্রুত শিবিরে যোগ দিতে পারবে।”

বুমরাহ না থাকায় ওই চারটি ওভারে বাকি বোলারদের কাউকে এগিয়ে আসতে বলেছেন জয়বর্ধনে। তাঁর কথায়, “বুমরাহকে না পাওয়া নিঃসন্দেহে কঠিন। কারণ ও বিশ্বের অন্যতম সেরা বোলার। অনেক বছর ধরে আমাদের হয়ে ভাল খেলে। তবে একটা রাস্তা খুঁজে তো বার করতেই হবে। কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে এবং প্রমাণ করতে হবে নিজেকে। আমি এ ভাবেই ব্যাপারটাকে দেখছি।”

চেন্নাইয়ের বিরুদ্ধে ২৩ মার্চ অভিযান শুরু করছে মুম্বই। প্রথম ম্যাচে হার্দিক পাণ্ড্য নির্বাসনের কারণে খেলতে পারবেন না। তাই অধিনায়ক সূর্যকুমার যাদব।

Advertisement
আরও পড়ুন