IPL 2026

আইপিএল কি এখন শুধুই বিনোদন এবং ব্যাটারদের খেলা? হায়দরাবাদ ম্যাচ দেখে প্রশ্ন তুললেন মুরলীধরন, আপত্তি পিচ নিয়ে

আইপিএল আর ক্রিকেট নয়, পুরোটাই বিনোদন হয়ে গিয়েছে, যার উৎস ব্যাটারেরা। বোলারদের কোনও ভূমিকাই নেই। মনে করেন মুথাইয়া মুরলীধরন। কী বলেছেন তিনি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১৯:৪৩
cricket

ট্রেভিস হেডের শট খেলার একটি মুহূর্ত। ছবি: পিটিআই।

আইপিএল আর ক্রিকেট খেলা নেই। তা পুরোটাই বিনোদন হয়ে গিয়েছে, যার উৎস ব্যাটারেরা। বোলারদের কোনও ভূমিকাই নেই প্রতিযোগিতায়। এমনটাই মনে করেন মুথাইয়া মুরলীধরন। তাঁর মতে, ভাল পিচ বানালে আপত্তি তুলবেন দর্শকেরাই। তাঁরা বলবেন, খেলা দেখে বিরক্তি লাগছে।

Advertisement

বুধবার মুম্বইয়ের তোলা ২৪৩ রান তাড়া করে জিতেছে হায়দরাবাদ। তার আগের দিন পঞ্জাব রেকর্ড রান করে দিল্লিকে হারিয়েছে। এখন হামেশাই ২০০-র উপর রান তাড়া করা সম্ভব হচ্ছে আইপিএলে। বাউন্ডারির দৈর্ঘ্য কমিয়ে দেওয়ার কারণে এত বেশি রান হচ্ছে কি না তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল মুরলীধরনকে। তিনি সে কথা মানতে চাননি। বোলারদেরও দোষ দিতে চাননি। তাঁর মতে, পিচের জন্যই এত রান হচ্ছে।

মুরলীধরন বলেছেন, “আমার মনে হয় পিচই দায়ী। আমরা যদি ভাল পিচ বানাই তা হলে দর্শকেরাই বলবে বিরক্তিকর ক্রিকেট হচ্ছে।” এই কারণেই তাঁর মতে, আইপিএল পুরোপুরি ব্যবসার দিকে ঝুঁকে গিয়েছে। এই প্রতিযোগিতায় বোলারদের ধর্তব্যের মধ্যে আনাই হচ্ছে না।

বিষয়টি ব্যাখ্যা করে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার বলেছেন, “এখনকার দিনের সমর্থকেরা বিনোদন বড্ড ভালবাসে। ওরা চার-ছয় দেখতে যায়। সে কারণেই এই প্রতিযোগিতা ও ভাবে তৈরি করা হয়েছে। অতিরিক্ত একজন ক্রিকেটার এসে বড় রান করতে পারে। এতে বিনোদন বাড়ছে। ক্রিকেটের আদৌ উন্নতি হচ্ছে কি না তা নিয়ে নিশ্চিত নই। এই মুহূর্তে এটা একটা বড় ব্যবসা। স্পনসর এবং বাকিরাই সব কথা বলে। ম্যাচ বিরক্তিকর হয়ে গেলে স্পনসর এবং মানুষের আগ্রহও চলে যাবে। সেটা কেউ চায় না।

Advertisement
আরও পড়ুন