IPL 2026

আট দিনের বিরতিতে ভোল বদল! দিল্লির বিরুদ্ধে নতুন চেহারায় মাঠে নামলেন গুজরাত অধিনায়ক শুভমন

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ভোল বদলে মাঠে নামলেন শুভমন গিল। আট দিন আগেও শুভমনের দাড়ি কামানো ছিল। যেমন ক্লিন সেভড থাকেন। বুধবার গুজরাত টাইটান্স অধিনায়কের মুখে দেখা গিয়েছে হালকা দাড়ি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৯:৫৫
picture of cricket

শুভমন গিল। ছবি: পিটিআই।

ভারতীয় ক্রিকেট দলের অধিকাংশ ক্রিকেটারই দাড়ি রাখেন। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা, লোকেশ রাহুল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, শ্রেয়স আয়ার সকলে। এক মুখ দাড়ি এখন অনেক ক্রিকেটারের প্রিয় ফ্যাশন। হাতেগোনা ব্যতিক্রমীদের মধ্যে ছিলেন শুভমন গিল। তিনিও সম্ভবত সতীর্থদের অনুসরণ করতে শুরু করলেন।

Advertisement

গত ৩১ মার্চ পঞ্জাব কিংসের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেছিলেন শুভমন। ৪ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অসুস্থতার জন্য খেলতে পারেননি। বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামলেন ভোল বদলে।

আট দিন আগেও শুভমনের দাড়ি কামানো ছিল। যেমন ক্লিন সেভড থাকেন। বুধবার তাঁর মুখে দেখা গেল হালকা দাড়ি। থুতনির অংশে কিছুটা বড়। সঙ্গে রয়েছে পাতলা গোঁফ। দেখে মনে হয়েছে, শুভমনও দাড়ি রাখতে শুরু করেছেন। ভারতের টেস্ট এবং এক দিনের দলের অধিনায়কও রূপ বদলাচ্ছেন।

শুভমন ঠিক কেমন দাড়ি রাখবেন, তা বোঝার জন্য আরও কিছু দিন অপেক্ষা করতে হবে। সত্যিই রাখবেন কিনা, তা-ও বোঝা যাবে কিছু দিন পর। তবে শুভমনের নতুন রূপ নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের একাংশের।

Advertisement
আরও পড়ুন