IPL 2026

আইপিএলে খেলতে আর বাধা নেই কামিন্সের, ছাড়পত্র দিল অস্ট্রেলিয়া বোর্ড, শুক্রবার যোগ দেবেন হায়দরাবাদ দলে

চোটের কারণে দীর্ঘ দিন ধরেই ক্রিকেটের বাইরে তিনি। সেই প্যাট কামিন্স অবশেষে খেলতে নামবেন আইপিএলে। বল করতে তাঁর আর কোনও সমস্যা নেই। কামিন্সকে ছাড়পত্র দিয়েছে অস্ট্রেলিয়া বোর্ড।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১২:৩৪
cricket

প্যাট কামিন্স। ছবি: পিটিআই।

চোটের কারণে দীর্ঘ দিন ধরেই ক্রিকেটের বাইরে তিনি। সেই প্যাট কামিন্স অবশেষে খেলতে নামবেন আইপিএলে। বল করতে তাঁর আর কোনও সমস্যা নেই। কামিন্সকে ছাড়পত্র দিয়েছে অস্ট্রেলিয়া বোর্ড। দ্রুত ভারতে এসে হায়দরাবাদ শিবিরে যোগ দেবেন কামিন্স।

Advertisement

সদ্য রাজস্থানকে ৫৭ রানে হারিয়েছে হায়দরাবাদ। তার পরে এই খবর আত্মবিশ্বাসী করে তুলেছে গোটা দলকে। পিঠের চোটে ভুগছিলেন কামিন্স। মাঝে ভারতে এসেও অস্ট্রেলিয়া ফিরেছিলেন স্ক্যান করানোর জন্য। অস্ট্রেলিয়া বোর্ডের একটি বিবৃতিতে বলা হয়েছে, কামিন্সের স্ক্যান হয়েছে। আইপিএলে ফিরতে তাঁর আর কোনও সমস্যা নেই। কোনও বিধিনিষেধ ছাড়াই আবার বল করা শুরু করতে পারবেন কামিন্স।

বিবৃতিতে বলা হয়েছে, “অস্ট্রেলিয়ার পেসার শুক্রবার ভারতে গিয়ে হায়দরাবাদ শিবিরে যোগ দেবেন, যেখানে তিনি পাবেন স্বদেশি ট্রেভিস হেডকে। বাকি মরসুমের আইপিএল খেলতে পারবেন। বুধবার কামিন্সের নতুন করে স্ক্যান করা হয়েছে। যে সমস্যার কারণে উনি গত বছরের অগস্ট থেকে মাত্র একটিই ম্যাচ খেলতে পেরেছিলেন তা মিটে গিয়েছে।”

হায়দরাবাদ দলে কামিন্স যোগ দিলেও এখনই খেলতে পারবেন না। সব ঠিক থাকলে ২৫ এপ্রিল রাজস্থান ম্যাচে তাঁর মাঠে নামার কথা। তার আগে হায়দরাবাদ ঘরের মাঠে চেন্নাই এবং দিল্লির বিরুদ্ধে খেলবে। কামিন্সের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন ঈশান। কামিন্স ফিরলে তিনিই নেতৃত্ব দেবেন। হায়দরাবাদের বোলিংও শক্তিশালী হবে।

Advertisement
আরও পড়ুন