IPL 2026

২৬৪ তাড়া করে জয়, আইপিএলে টানা সাত ম্যাচ অপরাজিত, তবু খুশি হতে পারছেন না পঞ্জাবের কোচ পন্টিং

আইপিএলে ইতিহাস গড়ে জিতেছে পঞ্জাব কিংস। দিল্লি ক্যাপিটালসের তোলা ২৬৪ রান তাড়া করে জিতেছে। ধরে রেখেছে আইপিএলে অপরাজিত থাকার দৌড়। তবু খুশি হতে পারছেন না রিকি পন্টিং। কেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৭:১৪
cricket

পঞ্জাবের কোচ রিকি পন্টিং। ছবি: সমাজমাধ্যম।

শনিবার আইপিএলে ইতিহাস গড়ে জিতেছে পঞ্জাব কিংস। দিল্লি ক্যাপিটালসের তোলা ২৬৪ রান তাড়া করে জিতেছে। অক্ষুণ্ণ রেখেছে আইপিএলে অপরাজিত থাকার দৌড়। তবু খুশি হতে পারছেন না রিকি পন্টিং। তাঁর মতে, দলে এখনও কিছু খামতি যা দ্রুত ঠিক করতে হবে।

Advertisement

দল রেকর্ড রান তাড়া করায় খুশি পন্টিং। তবে এটাও জানিয়ে দিয়েছেন, বোলিংয়ের সময় প্রচুর রান হজম করাও ঠিক নয়। পন্টিং বলেছেন, “সবচেয়ে বেশি রান তাড়া করে জিতে তৃপ্তি পেয়েছি। একইসঙ্গে সর্বোচ্চ রান তাড়া করতে গিয়ে অনেক রান হজমও করতে হয়েছে। তাই এখনও কিছু কাজ বাকি রয়েছে আমাদের। বিশেষ করে বোলিং এবং ফিল্ডিং নিয়ে।”

শনিবারের জয়ের সিংহভাগ কৃতিত্ব শ্রেয়স আয়ারকে দিয়েছেন পন্টিং। তবে প্রিয়াংশ আর্য এবং প্রভসিমরন সিংহের কথাও বলতে ভোলেননি। পন্টিংয়ের কথায়, “শ্রেয়স দারুণ ক্রিকেটার। তাই জন্যই নিলামে ওর জন্য আমরা শেষ পর্যন্ত গিয়েছিলাম। আমি জানতাম ও দারুণ নেতা হবে। এই দলটাকে নতুন করে তৈরি করেছে।”

পন্টিং আরও বলেছেন, “একটা জিনিস আমি ভাল করে জানি। শ্রেয়স যদি রান তাড়া করার সময় শেষ পর্যন্ত টিকে থাকতে পারে তা হলে আমরা খুব বেশি ম্যাচ হারব না। আজও ১১,১২ ওভার নাগাদ মাঠে ঢুকেছিলাম। ওকে ধরে বললাম, যদি তুমি শেষ পর্যন্ত থাকো তা হলে ম্যাচটা আমরা জিতবই। ও সেই কাজটাই করে দেখাল।”

Advertisement
আরও পড়ুন