Shashank Singh

পঞ্জাব কিংসের ক্রিকেটারের বিরুদ্ধে থানায় বাড়ির রাঁধুনি! মারধোর, অত্যাচারের অভিযোগ

বাড়ির রাঁধুনিকে মারধোর এবং খারাপ ভাষায় কথা বলার অভিযোগ উঠল পঞ্জাব কিংসের ক্রিকেটার শশাঙ্ক সিংহ এবং তাঁর বাবা শৈলেশ সিংহের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের করেছেন ওই বাড়ির রাঁধুনি বীপেন্দ্র সিংহ তোমর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ০১:৩১
cricket

শ্রেয়স আয়ারের সঙ্গে শশাঙ্ক সিংহ। — ফাইল চিত্র।

বাড়ির রাঁধুনিকে মারধোর এবং খারাপ ভাষায় কথা বলার অভিযোগ উঠল পঞ্জাব কিংসের ক্রিকেটার শশাঙ্ক সিংহ এবং তাঁর বাবা শৈলেশ সিংহের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের করেছেন ওই বাড়ির রাঁধুনি বীপেন্দ্র সিংহ তোমর। পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisement

তোমর জানিয়েছেন, তিনি যে খাবার বানিয়েছিলেন তাতে সন্তুষ্ট হননি বাড়ির লোকজন। তার পরেই তাঁর উপর অত্যাচার করা হয়। যখন তোমর চাকরি ছেড়ে দেওয়ার কথা জানান, তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। কাজ চালিয়ে যেতে বাধ্য করা হয়। এর পর শশাঙ্ক, তাঁর বাবা তথা পুলিশের অবসরপ্রাপ্ত ডিজিপি শৈলেশ এবং বাড়ির গাড়িচালক শারীরিক নিগ্রহ করেন।

সোমবার মধ্যপ্রদেশের ভোপালের রতিবাদ থানায় অভিযোগ দায়ের করেন তোমর। পুলিশ সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করেছে। রাজস্থানের রেওয়ার বাসিন্দা তোমর জানিয়েছেন, বন্ধু মোহিত সিংহ সেঙ্গরের কথায় তিনি ভোপালে এসেছিলেন। তাঁকে শৈলেশের বাড়ির রাঁধুনি হিসাবে চাকরি দেওয়া হয়। প্রতিশ্রুতি দেওয়া হয়, আগামী দিনে সরকারি চাকরি পেতে সুবিধা হবে। তাঁকে মাসে ১৫ হাজার টাকা বেতন দেওয়া হত। নিলবাদে শশাঙ্কের বাড়িতেই থাকতেন তিনি।

তোমরের অভিযোগ, সারা দিন তাঁকে কাজ করতে হবে। তিনি কাজে যোগ দেওয়ার সময় যিনি রাঁধুনি ছিলেন তাঁকেও খারাপ ভাষায় আক্রমণ করা হত। ছেড়ে দেওয়ার ইচ্ছাপ্রকাশ করার সময়েও ভুয়ো অভিযোগে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানো হয়। ভয়ের চোটে তিনি দরজা বন্ধ করে রেখেছিলেন। এর পর শৈলেশ, শশাঙ্ক এবং গাড়িচালক দরজা ভেঙে ঘরে ঢুকে তাঁকে শারীরিক নিগ্রহ করেন।

Advertisement
আরও পড়ুন